সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস কিমি/ঘ

দিনে-দুপুরে দুজনকে কামড়ে রক্তাক্ত করলো শিয়াল

চুয়াডাঙ্গায় দিনে-দুপুরে শিয়ালের আক্রমণে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ

চুয়াডাঙ্গায় দিনে-দুপুরে শিয়ালের আক্রমণে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহত দিনমজুর জুয়েল (২৩) ও কৃষক আক্কাস আলী (৬৯) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ মাইল ইটভাটা এলাকায় ও একই এলাকার কুশোগাড়ীর মাঠে এ ঘটনা ঘটে। একই সময় পৃথকস্থানে শিয়ালের কামড়ের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী।

গ্রামবাসী সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে ৯ মাইল জনতা ইটভাটার পটে (ইট শুকানোর খোলা স্থান) দিনমজুর জুয়েলকে শিয়ালে অতর্কিতভাবে আক্রমণ করে। জুয়েল শিয়ালের হাত থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করেন। এ সময় ৩-৪ মিনিট শিয়ালের সঙ্গে ধস্তাধস্তি হয়। শিয়ালের কামড়ে জুয়েলের ঠোঁট ও চোয়ালে রক্তাক্ত জখম হয়। এর কিছুক্ষণ পরই একই এলাকার কুশোগাড়ীর মাঠে শিয়ালের কামড়ে আহত হন আক্কাস আলী নামের আরেক কৃষক।

পরে তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রথমিক চিকিৎসা প্রদান করেন।

ডা. আফরিনা ইসলাম বলেন, শিয়ালের কামড়ে আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন আমাদের অবজারভেশনে আছেন তারা।

পৃথকস্থানে শিয়ালের কামড়ের ঘটনা সম্পর্কে পরিবেশবাদী সংগঠন 'পানকৌড়ি'র প্রতিষ্ঠাতা সভাপতি মো. বখতিয়ার হামিদ বিপুল বলেন, স্বাভাবিকভবে শিয়াল মানুষের ওপর আক্রমণ করে না। তারা মানুষকে ভয় পায়। তবে ক্ষেত্রবিশেষ কারণে হয়তো আতঙ্কে শিয়ালটি এমন করেছে।

চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক বলেন, ঘটনাটি খুবই আশ্চর্যজনক।

হুসাইন মালিক/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

গ্যালারি

ঐতিহ্যবাহী দেশীয় মাছ

আমাদের দেশের অধিকাংশ ঐতিহ্যবাহী দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছু টিকে আছে আমাদের মাছ চাষিদের কল্যাণে। আসুন ছবির মাধ্যমে আজ আমরা কিছু ঐতিহ্যবাহী দেশীয় মাছ দেখে নেই।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

চকরিয়া সুন্দরবনে ৫০ একরে ১ লাখ ২০ হাজার বাইনগাছ: টিকছে ভালো, বাধা চিংড়িঘেরের বাঁধ

কক্সবাজারের চকরিয়ায় প্রায় বিলীন হয়ে যাওয়া উপমহাদেশের প্রাচীন ম্যানগ্রোভ বন ফেরাতে বদরখালী চ্যানেল ও রামপুরা মৌজায় পরীক্ষামূলকভাবে লাগানো বাইনগাছ ভালো টিকছে; বিশেষজ্ঞরা বলছেন, চিংড়িঘেরের বাঁধে আটকে থাকা জোয়ার-ভাটার প্রবাহ ফেরানোসহ চারটি শর্ত পূরণ হলে বনের প্রাণবৈচিত্র্য ফিরতে পারে।

প্রথম আলো২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ইথিওপিয়া

কফি চাষের উপকারিতা: লাভজনক কৃষি উদ্যোগের সম্ভাবনা

উচ্চমূল্যের ফসল, রপ্তানির সুযোগ, কর্মসংস্থান; ভূমিক্ষয় রোধ, কার্বন শোষণ; নারী ও যুবকের ক্ষমতায়ন — কফি চাষের অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক ও স্বাস্থ্যগত উপকারিতা, আর বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ির সম্ভাবনা।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()