সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

প্রকৃতি রক্ষায় ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

পার্বত্য চট্টগ্রামের বন, বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বাড়াতে দুই আলোকচিত্রীর তোলা ৫১টি ছবি নিয়ে শুরু হয়েছে 'সেভ দ্য বায়োডাইভার্সিটি অব হিল ট্রাক্টস' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রকৌশলী সবুজ চাকমা ও সাংবাদিক সমির মল্লিকের তোলা ছবি নিয়ে ৫ দিনব্যাপী এ প্রদর্শনী ৪ নভেম্বর বেলা ১১টায় শুরু হয়।

পরিবেশ

পার্বত্য চট্টগ্রামের বন, বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বাড়াতে দুই আলোকচিত্রীর তোলা ৫১টি ছবি নিয়ে শুরু হয়েছে 'সেভ দ্য বায়োডাইভার্সিটি অব হিল ট্রাক্টস' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রকৌশলী সবুজ চাকমা ও সাংবাদিক সমির মল্লিকের তোলা ছবি নিয়ে ৫ দিনব্যাপী এ প্রদর্শনী ৪ নভেম্বর বেলা ১১টায় শুরু হয়।

খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের নতুন ভবনে প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: কৃষিকে আধুনিক করতে সহযোগিতা করবে ইউএসএআইডি

নাজমুন আরা সুলতানা বলেন, 'এ প্রদর্শনীতে পাহাড়ের বন, বন্যপ্রাণী ও প্রকৃতিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা পাহাড়ের প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন।'

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জিতেন চাকমা জানান, প্রদর্শনীতে পার্বত্য চট্টগ্রাম থেকে তোলা বিভিন্ন প্রজাতির পাখি, বন্যপ্রাণী ও নির্সগের ছবি স্থান পেয়েছে। এ ধরনের প্রদর্শনী দর্শনার্থীদের শিল্পমনের তৃষ্ণা মেটাবে। একই সঙ্গে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা তৈরি করবে।'

আরও পড়ুন: খামারের প্রতিটি বনমোরগ ৩ হাজার টাকা

প্রদর্শনীতে বেশ কিছু বিরল পাখি ও বন্যপ্রাণীর ছবি স্থান পেয়েছে জানিয়ে আলোকচিত্রী প্রকৌশলী সবুজ চাকমা জানান, দর্শনার্থীরা পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ প্রকৃতি ও প্রাণী সম্পর্কে জানতে পারবেন। তিন পাহাড়ি জেলা থেকে তোলা অনেক ছবি প্রথমবাবের মতো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।'

মুজিবুর রহমান ভুইয়া/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()