সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

কুমিরকে পাল্টা কামড় দিয়ে প্রাণে বাঁচলেন কৃষক

লেকের কাছে গিয়ে বড় বিপদে পড়েছিলেন অস্ট্রেলিয়ার এক কৃষক। বিশাল এক কুমির চুপিচুপি এসে হঠাৎ পা কামড়ে ধরে গভীর পানিতে টেনে নিয়ে যাচ্ছিল তাকে। এ অবস্থায় প্রথমে লাথি মেরে কুমিরের মুখ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় একপর্যায়ে পাল্টা কামড় বসান হিংস্র প্রাণীটির চোখে। আর তাতেই হয় প্রাণ

পরিবেশ

লেকের কাছে গিয়ে বড় বিপদে পড়েছিলেন অস্ট্রেলিয়ার এক কৃষক। বিশাল এক কুমির চুপিচুপি এসে হঠাৎ পা কামড়ে ধরে গভীর পানিতে টেনে নিয়ে যাচ্ছিল তাকে। এ অবস্থায় প্রথমে লাথি মেরে কুমিরের মুখ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় একপর্যায়ে পাল্টা কামড় বসান হিংস্র প্রাণীটির চোখে। আর তাতেই হয় প্রাণরক্ষা!

সৌভাগ্যবান সেই ব্যক্তির নাম কলিন ডেভেরক্স। যদিও ১০ ফুট লম্বা কুমিরের কামড় খেয়ে টানা এক মাস হাসপাতালে কাটাতে হয়েছে তাকে।

আরও পড়ুন>> সাপের মুখে চুমু দিতে গিয়ে পাল্টা কামড় খেলেন তরুণী!

ডেভেরক্স পেশায় পশুপালক। গত মাসে ফিনিস নদীর কাছে বেড়া দেওয়ার সময় একটি লেকের কাছে গিয়ে বিপদে পড়েছিলেন তিনি।

অস্ট্রেলীয় এ নাগরিক জানান, লেকের মাঝখানে কিছু মাছ সাঁতার কাটছে দেখে তিনি থেমেছিলেন। ফের রওয়ানা দেওয়ার সময় হঠাৎ একটি কুমির তার ডান পা কামড়ে ধরে এবং টানতে টানতে পানির ভেতরে টেনে নিয়ে যায়।

ডেভেরক্স জানান, তিনি প্রথমে অন্য পা দিয়ে কুমিরের বুকে লাথি মারার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় এর চোখের পাতা কামড়ে ধরেন।

আরও পড়ুন>> জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু

তিনি বলেন, আমি এমন একটি বিশ্রী অবস্থানে ছিলাম… কিন্তু দুর্ঘটনাক্রমে আমার দাঁত তার চোখের পাপড়ি কামড়ে ধরেছিল। এটি বেশ পুরু ছিল, অনেকটা চামড়া ধরে থাকার মতো। কিন্তু আমি কুমিরের চোখের পাতায় কামড় দিলে সে আমাকে ছেড়ে দেয়।

'সঙ্গে সঙ্গে আমি লাফ দিয়ে উঠে যাই এবং যেখানে গাড়ি ছিল বড় বড় পদক্ষেপে সেদিকে যাওয়া শুরু করলাম। তখনো কুমিরটি আমাকে তাড়া করে। সম্ভবত চার মিটার এসেছিল। কিন্তু তারপর থেমে যায়।'

ডেভেরক্স জানান, তিনি একটি তোয়ালে ও দড়ি দিয়ে পা বেঁধে রক্তপাত বন্ধের চেষ্টা করেন। এরপর তার ভাই গাড়ি চালিয়ে প্রায় ১৩০ কিলোমিটার দূরের রয়াল ডারউইন হাসপাতালে নিয়ে যান তাকে।

আরও পড়ুন>> ছারপোকার জ্বালায় অতিষ্ঠ দক্ষিণ কোরিয়া

ভুক্তভোগী বলেন, যদি সে (কুমির) আমাকে অন্য কোথাও কামড়াতো, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। এই ঘটনা আমার চোখ খুলে দিয়েছে।

স্থানীয় সরকারের মতে, কুমির হলো অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্পের ভিত্তি এবং আইনের মাধ্যমে সুরক্ষিত। বৈজ্ঞানিক আগ্রহের পাশাপাশি প্রাণীগুলোকে পর্যটক আকর্ষণের মূল্যবান উপাদান হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: বিবিসিকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()