সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস কিমি/ঘ

সাপের কামড়ে মৃত্যু, জীবিত করতে দিনভর ঝাড়ফুঁক

জামালপুরের সরিষাবাড়ীতে সাপের কামড়ে সানোয়ার হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে তাকে জীবিত করতে শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার আওনা ইউনিয়নের স্থলগ্রামে ঝাড়ফুঁক করেন বাহার মিয়া নামে এক কবিরাজ।

পরিবেশ

জামালপুরের সরিষাবাড়ীতে সাপের কামড়ে সানোয়ার হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে তাকে জীবিত করতে শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার আওনা ইউনিয়নের স্থলগ্রামে ঝাড়ফুঁক করেন বাহার মিয়া নামে এক কবিরাজ।

নিহত সানোয়ার উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকার আবুল কালামের ছেলে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, আদ্রা এলাকার আবুল কালাম দুই বিয়ে করেছেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী সাজেদা বেগম দুই ছেলে নিয়ে আওনা ইউনিয়নের স্থল গ্রামে বসবাস করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ছেলে সাগর (১৭) ও সানোয়ার (১৪) বাড়ির পাশে স্থল পূর্বপাড়া বিলে ধান ক্ষেতে টর্চ লাইট জেলে মাছ ধরছিল। এ সময় সানোয়ারের ডান পায়ে বিষাক্ত সাপ দংশন করে। রাতেই সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সানোয়ারের মরদেহ গ্রামে ফিরিয়ে এনে স্বজনরা দাফন কাফন করতে গেলে সাতপোয়া এলাকার ওঝা রহমান পাগলার ছেলে বাহার মিয়া ঝাড়ফুঁক দিয়ে তাকে বাঁচিয়ে তোলার আশ্বাস দেন। শুক্রবার দুপুর পর্যন্ত ঝাড়ফুঁক চলতে থাকায় তার দাফন করা সম্ভব হয়নি।

নিহতের মা সাজেদা বেগম বলেন, হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেছে তার ছেলে মারা গেছে। কিন্তু শুক্রবার সকাল থেকে কবিরাজ ঝাড়ফুঁক করেছেন। এ বিষয়ে এলাকাবাসী অনেক আলোচনা সমালোচনা করেছেন। তবুও মায়ের মন যদি ছেলে জীবিত হয় এই আশাতেই ঝাড়ফুঁক দেওয়াচ্ছি।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, জীবিতাবস্থায় গতকাল রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাকে রেফার করা হলে হাসপাতালে না নিয়ে স্বজনরা ঘুরিয়ে ফিরিয়ে আবারও সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সে মৃত্যুবরণ করে।

কবিরাজী চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মেডিকেল সাইন্সে ঝাড়ফুঁকের কোনো স্থান নেই। এগুলো কুসংস্কার। সাপে কাটা রোগীর চিকিৎসা হচ্ছে ভ্যাকসিনেশন।

এ বিষয়ে সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জাগো নিউজকে বলেন, এ বিষয়ে তিনি জানেন না। কেউ তাকে জানায়নি।

আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন জাগো নিউজকে, মৃত্যুর বিষয়ে লোকমুখে শুনেছি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জাগো নিউজকে বলেন, সাপে কেটে একজনের মৃত্যু হয়েছে এটা শুনেছি। কিন্তু ঝাড়ফুঁকের কথা শুনিনি।

মো. নাসিম উদ্দিন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()