সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

সরিষা থেকে ৬০ মেট্রিক টন মধু সংগ্রহ

সরিষা ক্ষেতে মৌমাছির বাক্স বসালে সরিষার ফলন কম হয়-এমন ধারণা থেকে সরিষা চাষিরা তাদের ক্ষেতের ধারে-কাছে যেতে দিতেন না ভ্রাম্যমাণ মৌচাষিদের। এক দশকের এ ধারণা পাল্টে দিয়ে চলনবিলসহ পা

সরিষা ক্ষেতে মৌমাছির বাক্স বসালে সরিষার ফলন কম হয়-এমন ধারণা থেকে সরিষা চাষিরা তাদের ক্ষেতের ধারে-কাছে যেতে দিতেন না ভ্রাম্যমাণ মৌচাষিদের। এক দশকের এ ধারণা পাল্টে দিয়ে চলনবিলসহ পাবনা অঞ্চলের সরিষা ক্ষেত এখন মধু উৎপাদনের অন্যতম উৎসে পরিণত হয়েছে। এই উৎস কাজে লাগিয়ে এবার প্রায় ৬০ মেট্রিক টন মধু সংগ্রহ করা যাবে।

পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, নাটোরের সিংড়া, গুরুদাসপুর, সিরাজগঞ্জের তাড়াশসহ ৩ জেলার ৮টি উপজেলা নিয়ে চলনবিলের বিস্তীর্ণ এলাকা। শীত মৌসুমে মাঠজুড়ে সরিষা ফুলের সমারোহ। এসব সরিষা খেতের পাশেই মৌচাষের বাক্স বসিয়েছেন ভ্রাম্যমাণ মৌচাষিরা। বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষিরা এভাবে মধু সংগ্রহ করছেন। মধু চাষের মাধ্যমে সরিষার ফলনও ভালো হবে বলে জানিয়েছে কৃষি বিভাগের কর্মকর্তারা।

জানা যায়, সরিষার ফুল থেকে প্রতি বছর মধু সংগ্রহ করে লাভবান হন ভ্রাম্যমাণ মৌচাষিরা। এবারও তারা এসেছেন চলনবিলে। এখন মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। দেড় হাজার মেট্টিক টন মধু সংগ্রহের লক্ষ্যে ৭ শতাধিক মৌচাষি এখন বাক্স নিয়ে চলনবিলের মাঠে অবস্থান করছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে অস্থায়ী মধুর খামার গড়ে তুলেছেন। গোটা চলনবিলে ৫০ হাজারের বেশি মৌমাছির বাক্স স্থাপন করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ আজাহার আলী জানান, পাবনা অঞ্চলের সরিষা থেকে অন্তত ৬০ মেট্রিক টন মধু উৎপাদন করা যাবে। পাশাপাশি মৌমাছি ফুলে ফুলে বেশি বসার কারণে পরাগায়ণ বেশি হয়। এতে ফলনও বেশি হয়। মৌচাষের কারণে ২০-৩০ ভাগ ফলন বেশি পাওয়া সম্ভব।

মৌচাষি বকুল হোসেন জানান, বিপুল পরিমাণ মধু উৎপাদন হলেও বাজারজাতকরণে সমস্যা রয়েছে। তাই তারা সুষ্ঠু বাজারজাতকরণের অভাবে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

উত্তরবঙ্গ মৌচাষি সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, আধুনিক প্রশিক্ষণের অভাবে মৌচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাছাড়া বিজ্ঞানসম্মত মৌ বাক্সেরও অভাব রয়েছে। মৌচাষিরা এবারও চলনবিল থেকে কয়েক কোটি টাকার মধু সংগ্রহ করবেন। মধু বাজারজাতকরণে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)