ফলবারোমাসি ‘কাটিমন’ আম চাষে সফল শামিম
ফরিদপুরের বোয়ালমারীতে বারোমাসি কাটিমন থাই জাতের আম চাষ করে সফল হয়েছেন নাঈমুল হাসান শামিম। পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না দৌড়ে সারাবছর আম চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। জেলার মধ্যে তিনিই প্রথম এ জাতের বড় আম বাগানের মালিক। তার বাগান দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন বারোমাসি আম চাষে।












