সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কলেজশিক্ষকের হাত ধরে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আনারস চাষ

আব্দুল জব্বার পেশায় একজন কলেজশিক্ষক। তবে আমের ব্যবসার সঙ্গে জড়িত কয়েক যুগ ধরে। গত ৫-৬ বছর থেকে আম ব্যবসায় লোকশান গুনছিলেন তিনি। তাই জিআই স্বীকৃতিপ্রাপ্ত ফজলি আমের বাগান কেটে আনারসের চাষ শুরু করেছেন তিনি।

ফল

আব্দুল জব্বার পেশায় একজন কলেজশিক্ষক। তবে আমের ব্যবসার সঙ্গে জড়িত কয়েক যুগ ধরে। গত ৫-৬ বছর থেকে আম ব্যবসায় লোকশান গুনছিলেন তিনি। তাই জিআই স্বীকৃতিপ্রাপ্ত ফজলি আমের বাগান কেটে আনারসের চাষ শুরু করেছেন তিনি।

তবে আমের ব্যবসা ছেড়ে দেননি তিনি। আনারসের জমিতে লাগিয়েছেন নাবি জাতের কাটিমন আমের গাছ। সাথী ফসল হিসেবে চাষ করেছেন আনারস।

আব্দুল জব্বারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে।

আব্দুল জব্বার জাগো নিউজকে বলেন, যুগ যুগ ধরেই আমরা পারিবারিকভাবে সবাই আম ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু গত ৫-৬ বছর ধরে ফজলি আমের দাম পাচ্ছি না। এতে প্রচুর লোকসান গুনতে হয়েছে আমাকে। তাই সিদ্ধান্ত নিলাম আম গাছ কেটে ফেলে আনারসের চাষ শুরু করবো।

মূলত এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কোথাও আনারসের চাষ হয় না। আমরা টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে আনারস কিনে এনে এই জেলার চাহিদা পূরণ করি। আমের রাজধানীতে আনারসের চাষ হলে আমরা নিজেদের উৎপাদিত আনারস দিয়েই চাহিদা পূরণ করতে পারবো।

তিনি বলেন, আমি খাগড়াছড়ি থেকে চারা এনে ১ একর ১৩ শতক জমিতে জলডুবরি জাতের ২৬ হাজার আনারসের গাছ লাগিয়েছি। কিছু গাছে আনারস আসতে শুরু করেছে। এখন পর্যন্ত আমার খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। তবে কেমন লাভবান হবো বুঝতে পারছি না। কারণ এর আগে আনারসের চাষ করিনি।

স্থানীয় আনারুল হক বলেন, আমাদের এলাকায় আম ছাড়া অন্য কোনো ফসল উৎপাদন হয় না। কিন্তু আব্দুল জব্বার সাহস করে খাগড়াছড়ি থেকে আনারসের চারা এনে লাগিয়েছেন। তাই এলাকার মানুষ অনেকে জব্বারের আনারসের জমি দেখতে চান। আমি আশায় আছি, জব্বার ভাই যদি সফলতা অর্জন করেন তাহলে আমিও আনারসের চাষ করবো।

আব্দুল জব্বারের আনারসের জমির শ্রমিক মোতাহের আলী জানান, এখান থেকে তাকে দিনে ৩০০ টাকা করে দেওয়া হয়। এতেই চলে তার সংসার।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আমি বেশ কয়েকবার আব্দুল জাব্বারের আনারসের জমিতে গিয়েছি। একই জমিতে নাবি জাতের কাটিমন আমগাছও লাগিয়েছেন তিনি। জেলায় এই প্রথম আনারসের চাষ হচ্ছে। এটি আরও বাড়লে অর্থনৈতিকভাবে লাভবান হবেন এ জেলার মানুষ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()