সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৭%বাতাস ১০ কিমি/ঘ

১৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করেছেন আরাফাত

কখনো নিজে ভ্যান চালিয়ে, কখনো অন্যদের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গাছের চারা পৌঁছে দিচ্ছেন ইয়াসির আরাফাত। ৩ বছর ধরে এমন মহৎ কাজ করছেন তিনি। গাছের চারা বিতরণ ও রোপণ যেন তার নেশা। চট্টগ্রামের মিরসরাই পৌর সদরের তরুণ ব্যবসায়ী আরাফাত বর্ষা মৌসুম এলে ছুটে যান উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্

পরিবেশ

কখনো নিজে ভ্যান চালিয়ে, কখনো অন্যদের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গাছের চারা পৌঁছে দিচ্ছেন ইয়াসির আরাফাত। ৩ বছর ধরে এমন মহৎ কাজ করছেন তিনি। গাছের চারা বিতরণ ও রোপণ যেন তার নেশা। চট্টগ্রামের মিরসরাই পৌর সদরের তরুণ ব্যবসায়ী আরাফাত বর্ষা মৌসুম এলে ছুটে যান উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তিনি মিরসরাই পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা রৌশনেজ্জামান বাচ্চু ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌস আরা লাকির বড় ছেলে।

জানা গেছে, তরুণ এ ব্যবসায়ীর মিরসরাই সদরে পারিবারিক রেস্টুরেন্ট আছে। এ প্রতিষ্ঠানের আয়ের টাকা থেকে তিনি গাছের চারা বিতরণ এবং রোপণ করেন। এজন্য তাকে পরিবার থেকে উৎসাহ দেওয়া হয়। এছাড়া তার রেস্টুরেন্টে শুক্রবার অসহায়, ভিক্ষুক, দরিদ্র মানুষকে বিনা মূল্যে খাওয়ানো হয়। তিনি বিভিন্ন দুর্যোগে ছুটে যান মানুষের পাশে। দক্ষিণ চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করতেও ছুটে গেছেন। দিয়েছেন খাদ্য সহায়তা।

আরও পড়ুন: বালু নদীর তীর থেকে তালগাছের চারা রোপণ অভিযান শুরু

তরুণ ব্যবসায়ী ইয়াসির আরাফাত বলেন, '৩ বছর ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১৫ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছি। নিজেই বিভিন্ন জায়গায় পৌঁছে দিই। কারণ মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে কলকারখানা নির্মিত হলে পরিবেশ নষ্ট হবে। বিষয়টি মাথায় রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এমন উদ্যোগ নিয়েছি। এ পর্যন্ত ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।'

মিরসরাই পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি বলেন, 'আরাফাতের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। গাছের চারা বিতরণ ও রোপণ যেন তার নেশায় পরিণত হয়েছে। ব্যবসা থেকে আয়ের টাকা দিয়ে সে এমন মহৎ কাজ করে।'

আরও পড়ুন: বৃক্ষমেলায় গাছের সমাহার

মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, 'আরাফাত আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার কাজটি আমার খুব ভালো লাগে। আমাদের ছাত্র হিসেবে গর্ববোধ করি। সে গত রোববারও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭০০ গাছের চারা বিতরণ করেছে।'

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, 'আমি শুনেছি তরুণ ব্যবসায়ী আরাফাত অনেক আগে থেকেই নিজ উদ্যোগে গাছের চারা বিতরণ করছেন। পরিবেশের সুরক্ষায় সবাইকে আরাফাতের মতো মহৎ কাজে এগিয়ে আসা উচিত।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()