ফসলখরা সহনশীল বাজরার জাত খুঁজতে ইক্রিস্যাটে ১৬ হাজার প্লট যাচাই
ভারত, আফ্রিকা ও জাপানের ৮০ জন বিজ্ঞানী ইক্রিস্যাটের মাঠ দিবসে খরা ও তাপ সহনশীলতা, রোগ প্রতিরোধ, দানার মান ও পশুখাদ্যের গুণ দেখে বাজরার প্রজনন সারি বাছাই করেছেন।
ফসলভারত, আফ্রিকা ও জাপানের ৮০ জন বিজ্ঞানী ইক্রিস্যাটের মাঠ দিবসে খরা ও তাপ সহনশীলতা, রোগ প্রতিরোধ, দানার মান ও পশুখাদ্যের গুণ দেখে বাজরার প্রজনন সারি বাছাই করেছেন।
এগ্রোটেকস্টার্টআপটি আলাদা আলাদা উদ্ভিদকোষ গবেষণাগারে বড় করে, স্বয়ংক্রিয় বাছাই প্রযুক্তিতে সম্ভাবনাময় কোষ বেছে নেয় এবং শুধু সেগুলো থেকেই চারা তৈরি করে। এতে খরচ অন্তত পাঁচ গুণ কমবে বলে তাদের আশা।
এগ্রোটেককম্পিউটারভিত্তিক জিন-লক্ষ্য শনাক্তকরণের সঙ্গে ক্রিসপার সম্পাদনা ও উদ্ভিদ পুনর্জননকে জুড়েছে হাডসন রিভার বায়োটেকনোলজি ও বায়োগ্রাফিকা; তাদের কর্মকর্তারা বলছেন, প্রজননকারীরা এখন জানতে চান কী সম্পাদনা করবেন, আর চাহিদার শীর্ষে রোগ প্রতিরোধ।
ফলবিশ্বের বাজারের প্রধান কলা ক্যাভেন্ডিশ ছত্রাকজনিত রোগ টিআর৪-এর হুমকিতে; চিকুইটা ও কি-জিনের যৌথ উদ্যোগ ইয়েলোওয়ে জানিয়েছে, তারা প্রজননক্ষম ক্যাভেন্ডিশ উদ্ভাবন করেছে, যা সংকরায়ণে রোগ প্রতিরোধী নতুন জাত তৈরির পথ খুলতে পারে।
ফসলডিপিআইআরডির তিন বছরের প্রকল্পে খোঁজা হবে সেই জিন, যার কারণে অনেক গম ও বার্লি জাত ডাবল্ড হ্যাপ্লয়েড প্রজনন পদ্ধতিতে ভালো সাড়া দেয় না।
ফসল৪৭ জাতের ভুট্টার প্রতিটি চারার রোজ ছবি তুলে সফটওয়্যারে বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের গবেষকেরা দেখেছেন, তাপ ও খরা একসঙ্গে এলে বেশির ভাগ চারা আলাদা চাপের চেয়ে বেশি ছোট হয়, আর সেই ক্ষতি চাপ কেটে যাওয়ার পরও থাকে।
ফসলপশ্চিম কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের জন্য ক্যানোলা, শীতকালীন ক্যানোলা ও ক্যামেলিনার জাত উদ্ভাবন হবে এই তেলবীজ কেন্দ্রে; লক্ষ্য একসঙ্গে অনেক গুণ উন্নত করে প্রতিকূল বছরেও ন্যূনতম ফলন বাড়ানো।
শাকসবজিআন্তর্জাতিক আলু কেন্দ্রের নেতৃত্বে ক্রপ ট্রাস্টের বোল্ড প্রকল্পের নতুন পর্বে বুনো আলুর গুণ বহনকারী ৫৪টি প্রজনন সারি থেকে লেট ব্লাইট, কৃমি ও তাপ সহনশীল নতুন জাত তৈরি এবং কৃষকের কাছে বীজ পৌঁছানোর ব্যবস্থা গড়া হবে।
শাকসবজিপটুয়াখালীর লেবুখালীতে বারির আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা পাঁচ বছরের গবেষণায় পুরু শাঁস ও ছোট বীজগহ্বরের, গড়ে সাড়ে চার কেজির একটি হাইব্রিড মিষ্টি কুমড়া উদ্ভাবন করেছেন; অনুমোদনের প্রস্তাব কৃষি মন্ত্রণালয়ে।
শাকসবজিকানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।
এগ্রোটেকস্পেনের বীজ কোম্পানি সেমিয়াস ফিতো এবং নেদারল্যান্ডসের জিন সম্পাদনা প্রতিষ্ঠান হাডসন রিভার বায়োটেকনোলজি টমেটোর প্রজনন লাইনে নতুন জিনগত বৈচিত্র্য তৈরিতে একসঙ্গে কাজ করবে, শুরুতে রোগ ও পোকা প্রতিরোধে।
ফসলকানাডার কৃষক সংগঠন, সরকারি কৃষি বিভাগ ও যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয় পাঁচটি স্থানে সেচসহ ও সেচ ছাড়া ৩০টি শিমের সারি পরীক্ষা করছে, যাতে জলাবদ্ধতা, খরা ও তাপ সহ্য করার মতো জিন খুঁজে পাওয়া যায়।
এগ্রোটেকইসরায়েলের স্টার্টআপ ক্লাইমেটক্রপ জিন সম্পাদনা প্রযুক্তিতে পাতার শ্বেতসার তৈরির একটি প্রাকৃতিক ব্রেক নিষ্ক্রিয় করছে; প্রতিষ্ঠানটির দাবি, এতে গাছ প্রতিদিন ১০-১৫ শতাংশ বেশি শ্বেতসার জমায়, দ্রুত বাড়ে ও খরার ধাক্কা ভালো সামলায়।