শাকসবজিবাজারে সবজি কম, ক্রেতা কম, দামও ‘কম’
ঈদুল আজহার ছুটিতে প্রায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। অন্যান্য বছরের মতো এবারও অধিকাংশ মানুষ শহর ছেড়ে চলে গেছেন গ্রামের বাড়িতে। এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। কমেছে সবজির সরবরাহ, কমেছে ক্রেতা, আর একই সঙ্গে কমেছে দামও। ঈদের আগের তুলনায় এখন সব ধরনের সবজি কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি হচ্ছে।












