স্বাস্থ্যপ্যাকেটজাত খাবারে মোড়কের সামনে সতর্কবার্তা চালুর পক্ষে দেশে প্রথম গণমাধ্যম প্রচারণা
অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত প্যাকেটজাত খাবারে ফ্রন্ট-অফ-প্যাকেজ সতর্কবার্তা (এফওপিএল) নিয়ে সচেতনতা বাড়াতে দুই মাসের প্রচারণা শুরু হয়েছে; নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, এ নিয়ে প্রবিধানমালা প্রণয়নের কাজ চলছে।




