মৎস্যবাড়ির উঠানে শখের রঙিন মাছ চাষে সফল রায়হান
শখের বশে শুরু করলেও তিনি এখন সফল রঙিন মাছ চাষি। বাহারি রঙের বিদেশি মাছের চাষাবাদে মাসে বাড়তি আয় করছেন নীলফামারী সদরের রামগঞ্জ বাজার এলাকার তরুণ উদ্যোক্তা আবু রায়হান (২৮)। চার বছরেই তরুণ এ উদ্যোক্তা পেয়েছেন ব্যাপক সফলতা। শুরুতে বাড়ির উঠানের জন্য ৫০০ টাকায় ১০ পিস মিক্সগাপ্পি মাছ কেনেন। ছোট্ট পরিসরে প্












