সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

যমুনায় ইলিশ ধরায় পাঁচ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে পাঁচ জেলেকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জে গত পাঁচদিনে তাদের এ দণ্ড দেওয়া হয়।

মৎস্য

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে পাঁচ জেলেকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জে গত পাঁচদিনে তাদের এ দণ্ড দেওয়া হয়।

এছাড়া ৫৭টি অভিযান ও ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬টি মামলা, ১৬ হাজার ৭০০ টাকা জরিমানা ও প্রায় এক দশমিক ৫৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করে প্রশাসন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মা ইলিশ সংরক্ষণে যমুনা নদী বেষ্টিত সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। আগামী তিন নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

জেলা মৎস্য বিভাগ জানায়, চলতি মাসের ১৩ তারিখ থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কিন্তু অনেক জেলে এ আদেশ অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারে নামেন। যদিও তালিকাভুক্ত জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

চৌহালী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে বৃহস্পতিবার ২৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জব্দকৃত ৬ কেজি ইলিশ স্থানীয় মাদরাসার এতিমখানায় দেওয়া হয়।

এম এ মালেক/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()