শাকসবজিদিনাজপুরে শীত কম, রবিশস্যের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা
দিনাজপুরে এবার শীত কম। ডিসেম্বর মাসে যে পরিমাণ শীত পড়ে এবার তার ব্যতিক্রম। রাতে একটু শীত অনুভূত হলেও দিনে চড়া রোদের কারণে বোঝাই যায় না ঋতুচক্রে শীতকাল চলছে। শীত কম পড়ায় রবিশস্য উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে শীতের দাপট না থাকায় কমে গেছে গরম কাপড়ের বেচাকেনা।












