সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

দিনাজপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে সাপের কামড়ে ভাদুরী বেওয়া (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ছাতইল ইউনিয়নের শীবতলী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জিতেন চন্দ্র রায়ের স্ত্রী।

দিনাজপুরের বোচাগঞ্জে সাপের কামড়ে ভাদুরী বেওয়া (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ছাতইল ইউনিয়নের শীবতলী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জিতেন চন্দ্র রায়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ডেইর গ্রামের ফাঁকা মাঠে ছাগলকে খাস খাওয়াতে নিয়ে যায় ভাদুরী বেওয়া। এ সময় তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। এতে তার শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ফাইয়াজ ইজতিহাদ বলেন, দুপুর দেড়টার দিকে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পায়ে দাগ দেখে বোঝা গেছে তাকে সাপে কামড় দিয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডালিম সরকার ভাদুরী বেওয়ার বাড়িতে যান। এ সময় তিনি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, আমরা নিশ্চিত হয়েছি ভাদুরী বেওয়া সাপের কামড়ে মারা গেছেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ওড়িশার বানভাসি গ্রামে নিরাপদ পানির সংকট

গঞ্জাম, গজপতি ও কন্ধমাল জেলায় নলকূপ বন্যার পানিতে ডুবে থাকায় পানিবাহিত রোগের ভয়; ট্যাংকারে পানি, হ্যালোজেন ট্যাবলেট ও হেলিকপ্টারে খাবার পাঠাচ্ছে রাজ্য সরকার।

ডাউন টু আর্থ১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

অলিভ রিডলি কচ্ছপের মৌসুমে ওড়িশার উপকূলে সাত মাস মাছ ধরা বন্ধ

১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত ওড়িশার কচ্ছপ প্রজনন এলাকায় মাছ ধরা নিষেধ; বন্য চিংড়ির মার্কিন বাজার ফেরাতে ট্রলারে বিনা মূল্যে কচ্ছপ রক্ষার যন্ত্র দিচ্ছে এমপেডা।

ডাউন টু আর্থ১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁকা কাণ্ড সোজা করতে গাছ দুই দিকে টান দেওয়া কাঠ গড়ে, ফরাসি গবেষণা

ফ্রান্সের গবেষকেরা দেখেছেন, কচি পপলার গাছ কাণ্ডের উল্টো দিকে টেনশন উড নামের বিশেষ কাঠ গড়ে নিজের বাঁক ঠিক করে; এ জ্ঞান সোজা গাছ ও হেলে না পড়া দানাশস্যের জাত তৈরিতে কাজে লাগতে পারে।

সায়েন্সডেইলি১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)