দেশে ১০০ মিনি হিমাগার তৈরি হবে: কৃষি উপদেষ্টা
ফল, সবজি ও বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ফল, সবজি ও বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
লিচুর রাজ্য হিসেবে পরিচিত দিনাজপুরে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি। এরই মধ্যে বাগান বেচাকেনায় সাড়াও পড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা যাচ্ছেন দিনাজপুরে।
লিচুর রাজ্য খ্যাত দিনাজপুরে লিচুর ফুল থেকে মধু সংগ্রহের বিপ্লব ঘটেছে। রেকর্ড পরিমাণ মধু সংগ্রহ করেছে মৌচাষিরা। মৌসুমের শেষে ফিরে যাওয়ার সময় এমনই বর্ণনা দিয়েছেন স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা খামারিরা। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উত্তরবঙ্গ হানি কমিউনিটির সঙ্গে খামারির সংখ্যা, বক্সের সংখ
লিচুর রাজ্য হিসেবে পরিচিত দিনাজপুরের পথেঘাটে এখন মুকুলের সুবাস। বসন্তের বাতাসে দোলা লিচু গাছের পাতার ওপর দিয়ে দেখা যাচ্ছে সোনালি মুকুল। বাগানের গাছগুলোতে থোকায় থোকায় মুকুল আসতে শুরু করেছে। উপযোগী আবহাওয়ায় এবার লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষি ও কৃষি কর্মকর্তারা।
মাঘের শীতেই দিনাজপুরে আসতে শুরু করেছে আমের মুকুল। সোনালী মুকুলের মৌ মৌ গন্ধে মুখর গোটা জেলা। চাষিদের আশা এবার আমের ফলন ভালো হবে।
দিনাজপুরের বিরলে বিলুপ্ত প্রায় প্রজাতির লক্ষ্মীপ্যাঁচার একটি বাচ্চা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার বোর্ডহাট কলেজের একটি ক্লাসরুম থেকে এটি উদ্ধার করা হয়।
দিনাজপুর সদর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই পাতা খেলা দেখে খুশি দর্শকরা।
দিনাজপুরের পার্বতীপুরের প্রত্যন্ত গ্রামে গড়ে তোলা হয়েছে মিনি চিড়িয়াখানা। যেখানে পশু-পাখি ও শিশুদের খেলনাসহ রয়েছে সেলফি বুথ।
দেশের বাজারে দাম স্বাভাবিক ও চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় ভারত থেকে দীর্ঘ ১৯ মাস পর আমদানি শুরু করেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। এতে খুচরা বাজারে দাম না কমলেও স্থিতিশীল রয়েছে বলে জানিছেন ব্যবসায়ীরা।
হৃদয়ে মাটি ও মানুষচিড়াকুটি পাড়ার ঢেঁকিছাটা সুগন্ধি চিড়ার গল্প নিয়ে আবারও ফিরে এসেছি কুড়ি বছর পর। দিনাজপুরের কাটারিভোগ ধানে তৈরি এই চিড়া ছিল চিড়াকুটি পাড়ার মানুষের ঐতিহ্য, যন্ত্রের আগমনে যা এখন প্রায় বিলুপ্ত। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই পাড়ার মানুষদের সংগ্রাম, আবেগ এবং জীবনের রঙিন অধ্যায়গুলো তুলে ধরছি আমাদের আজকের প্রতি
দিনাজপুর সদর উপজেলার মাধবপুর ইউনিয়নের চিড়াকুটি পাড়ার এক সময়ের ঐতিহ্য ঢেঁকিছাটা হাতে কুটা সুগন্ধি চিড়া। সময়ের সাথে সাথে সেই ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে, জায়গা দখল করে নিচ্ছে মেশিনের চিড়া। ঐতিহ্যের পাশাপাশি ম্লান হয়ে যাচ্ছে ঐতিহ্য সংশ্লিষ্ট মানুষের সমৃদ্ধিও।
দিনাজপুরের যমুনা নদীর পাড়ে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে শাকিল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ছোট যমুনা নদীর পাড়ে তাকে সাপ কামড় দেয়। পরে রাত ১০টার দিকে নিজ বাড়িতেই মৃত্যু হয় তার।
সুগন্ধি চালের পথিকৃৎ দিনাজপুর জেলায় সুগন্ধি চাল বিক্রিতে ধস নেমেছে। গত আমন ও বোরো দুই মৌসুমে চাল বিক্রি করতে না পারায় শত শত মেট্রিক টন চাল পড়ে রয়েছে অবিক্রিত অবস্থায়।