সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

দেশে ১০০ মিনি হিমাগার তৈরি হবে: কৃষি উপদেষ্টা

ফল, সবজি ও বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শাকসবজি

ফল, সবজি ও বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

কৃষি উপদেষ্টা বলেন, বোরো উৎপাদনে বরেন্দ্রকে পানির সেচের দাম আরও কমিয়ে আনতে হবে। যাতে উৎপাদন খরচ কমিয়ে আনা যায় সে ব্যবস্থা করতে হবে। আর ফুডে যারা চাকরি করেন তাদের দুর্নীতি কমিয়ে আনতে হবে। কৃষিজমি রক্ষায় নতুন আইন হবে সেই চিন্তায় আছি।

তিনি আরও বলেন, আম-লিচু, টমেটোসহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য মিনি কোল্ডস্টোরেজ তৈরি করা হবে। যাতে করে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান।

এছাড়া আম, লিচু ও কাঁঠাল বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমের মতো প্রয়োজনে লিচু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের বগি দেওয়া হবে। যাতে করে লিচু দেশের বিভিন্ন স্থানে কৃষক সহজেই পাঠাতে পারেন।

কোনোভাবেই ধানের জমিতে আম-লিচু চাষ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ধান বেশি করে উৎপাদন করেন, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। আপনারা যত ধান উৎপাদন করবেন সরকার তত বেশি ধান-চাল ক্রয় করবে। এসময় উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন।

এমদাদুল হক মিলন/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()