সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

দিনাজপুরে ২ হাজার কোটি টাকার লিচু উৎপাদনের আশা

লিচুর রাজ্য হিসেবে পরিচিত দিনাজপুরে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি। এরই মধ্যে বাগান বেচাকেনায় সাড়াও পড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা যাচ্ছেন দিনাজপুরে।

ফল

লিচুর রাজ্য হিসেবে পরিচিত দিনাজপুরে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি। এরই মধ্যে বাগান বেচাকেনায় সাড়াও পড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা যাচ্ছেন দিনাজপুরে।

এখন পর্যন্ত কোনো প্রকার দুর্যোগপূর্ণ পরিবেশে পড়তে হয়নি লিচু চাষিদের। ১৩ এপ্রিল যে বৃষ্টিপাত হয়েছে তা লিচু চাষিদের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। তাই লিচু চাষিরাও স্বপ্ন দেখছেন যতটুকু গুটি এসেছে তা ভালোভাবেই উৎপাদিত হবে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে এবার হাজার কোটি টাকার লিচু উৎপাদন হবে। তবে বেসরকারি হিসেবে লিচু উৎপাদন হবে দ্বিগুণ। যার মূল্য প্রায় ২ হাজার কোটি টাকা।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনাজপুরের বিভিন্ন বাগানে, প্রতিটি বাড়ির বসতভিটায় বা আঙ্গিনার লিচু গাছে থোকায় থোকায় ঝুলছে লিচুর গুটি।

সদর উপজেলার লিচু চাষি হাসান আলী বলেন, এবার মুকুল কম হলেও যতটুকু মুকুল এসেছিল তাতে গুটি ভালো হয়েছে। গত দুদিন আগে বৃষ্টিও হয়েছে। যা লিচুর জন্য উপকার হয়েছে। এবার অনেক বেশি ব্যবসায়ী বাগান কেনার জন্য এসেছেন।

বিরল উপজেলার লিচু চাষি হায়দার আলী জানান, প্রথম দফায় লিচু বাগান বেচা হয়ে গেছে। আরেকটা হবে লিচু পাক ধরার সময়। লিচুর গুটি ভালো হয়েছে। তবে চায়না থ্রির ফলন কম হবে। দিনাজপুরের লিচুর মধ্যে চায়না থ্রি, বেদেনা, বোম্বাই, মাদ্রাজি ও কাঁঠালি উল্লেখযোগ্য।

চিরিরবন্দর উপজেলা লিচু বাগানের মালিক খলিলুর রহমান বলেন, গত দুই-তিন বছর থেকে চায়না থ্রি লিচুর ফলন কম হচ্ছে। এবার নেই বললেই চলে। বাড়ির সামনে কয়েকটি গাছ কেটে ফেলেছি।

বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর চাতইল ইউনিয়নের বনহড়া গ্রামের লিচু বাগানের মালিক শাহ সুলতান আব্দুর রহমান বলেন, আবহাওয়া ভালো হওয়ায় লিচুর গুটি ভালো এসেছে। গত দুই বছর পর এবার আগাম বাগান বিক্রি করতে পেরেছি।

কাহারোল উপজেলার লিচু বাগানের মালিক যীদন চন্দ্র শীল জানান, আবহাওয়া এখনো অনুকূলে। গাছে গুটি আসার পর গত দুদিন আগে বৃষ্টি হয়েছে। আশা করি গাছে যতটুকু গুটি এসেছে যদি এগুলো ঠিক থাকে তাহলে ফলন ভালো পাবো।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান জানান, চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কোন সময় কোন কীটনাশক ব্যবহার করা উচিত।

তিনি আরও জানান, চলতি বছরে দিনাজপুর জেলায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে লিচু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। যা ওজনের আকারে ৩৫ হাজার টন। বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকারও বেশি।

এমদাদুল হক মিলন/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()