সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

দিনাজপুরে কলেজ থেকে বিলুপ্ত প্রজাতির প্যাঁচা উদ্ধার

দিনাজপুরের বিরলে বিলুপ্ত প্রায় প্রজাতির লক্ষ্মীপ্যাঁচার একটি বাচ্চা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার বোর্ডহাট কলেজের একটি ক্লাসরুম থেকে এটি উদ্ধার করা হয়।

দিনাজপুরের বিরলে বিলুপ্ত প্রায় প্রজাতির লক্ষ্মীপ্যাঁচার একটি বাচ্চা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার বোর্ডহাট কলেজের একটি ক্লাসরুম থেকে এটি উদ্ধার করা হয়।

বর্তমানে দিনাজপুরের রামসাগর দিঘি জাতীয় উদ্যানে বন বিভাগের তত্ত্বাবধানে প্যাঁচাটির চিকিৎসা চলছে। ধুসর বর্ণের প্যাঁচাটির ওজন প্রায় এক কেজি।

জানা যায়, সকালে বোর্ডহাট কলেজের কর্মচারী শাহীন ক্লাসরুম খুলতে গিয়ে প্যাঁচার বাচ্চাকে দেখতে পান। পরে কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিধান দত্তকে সঙ্গে নিয়ে প্যাঁচাটিকে উদ্ধার করেন তিনি।

এরপর বিষয়টি বন বিভাগকে জানানো হলে বিরল ধর্মপুর বন বিট অফিসার মহসীন আলী ঘটনাস্থলে পৌঁছে প্যাঁচাটি নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রামসাগর দিঘি জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে তার।

বিরল ধর্মপুর বন বিট অফিসার মহসীন আলী জানান, উদ্ধার হওয়া প্যাঁচাটি বিলুপ্ত প্রায় প্রজাতির লক্ষ্মীপ্যাঁচা। অসুস্থ থাকায় এটিকে উন্নত চিকিৎসার জন্য রামসাগর দিঘি জাতীয় উদ্যানে হস্তান্তর করা হয়েছে। সুস্থ হলে প্রকৃতির মাঝে অবমুক্ত করা হবে।

এমদাদুল হক মিলন/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ওড়িশার বানভাসি গ্রামে নিরাপদ পানির সংকট

গঞ্জাম, গজপতি ও কন্ধমাল জেলায় নলকূপ বন্যার পানিতে ডুবে থাকায় পানিবাহিত রোগের ভয়; ট্যাংকারে পানি, হ্যালোজেন ট্যাবলেট ও হেলিকপ্টারে খাবার পাঠাচ্ছে রাজ্য সরকার।

ডাউন টু আর্থ১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

অলিভ রিডলি কচ্ছপের মৌসুমে ওড়িশার উপকূলে সাত মাস মাছ ধরা বন্ধ

১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত ওড়িশার কচ্ছপ প্রজনন এলাকায় মাছ ধরা নিষেধ; বন্য চিংড়ির মার্কিন বাজার ফেরাতে ট্রলারে বিনা মূল্যে কচ্ছপ রক্ষার যন্ত্র দিচ্ছে এমপেডা।

ডাউন টু আর্থ১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁকা কাণ্ড সোজা করতে গাছ দুই দিকে টান দেওয়া কাঠ গড়ে, ফরাসি গবেষণা

ফ্রান্সের গবেষকেরা দেখেছেন, কচি পপলার গাছ কাণ্ডের উল্টো দিকে টেনশন উড নামের বিশেষ কাঠ গড়ে নিজের বাঁক ঠিক করে; এ জ্ঞান সোজা গাছ ও হেলে না পড়া দানাশস্যের জাত তৈরিতে কাজে লাগতে পারে।

সায়েন্সডেইলি১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)