সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

হিলিতে আগাম ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

সীমান্ত ঘেঁষা উপজেলা হাকিমপুর। এ উপজেলায় এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা উৎসব। পারিশ্রমিক ছাড়া খড়ের বিনিময়ে ধানগুলো কেটে দিচ্ছেন শ্রমিকরা। এতে করে শ্রমিক-মালিক উভয়ই খুশি। ধান কাটা শেষে আগাম জাতের আলুর জমি প্রস্তুত করবেন চাষিরা।

শাকসবজি

সীমান্ত ঘেঁষা উপজেলা হাকিমপুর। এ উপজেলায় এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা উৎসব। পারিশ্রমিক ছাড়া খড়ের বিনিময়ে ধানগুলো কেটে দিচ্ছেন শ্রমিকরা। এতে করে শ্রমিক-মালিক উভয়ই খুশি। ধান কাটা শেষে আগাম জাতের আলুর জমি প্রস্তুত করবেন চাষিরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার উপজেলায় আট হাজার ১১৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। আগাম জটাবাড়ি ধান রোপণ হয়েছে দুই হাজার হেক্টর জমিতে। এছাড়া এই এলাকায় এবার আলুর আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৫ হেক্টর জমিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, হিলির কয়েকটি মাঠে আগাম আলু চাষ করে থাকেন এলাকার কৃষকরা। বিশেষ করে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের শাখা যমুনা নদীর তীরঘেঁষা মাধবপাড়া মাঠে। এই এলাকার প্রতিটি বাড়িতেই এখন ধান কাটার আমেজ তৈরি হয়েছে। স্থানীয়রা এই ধানের নাম দিয়েছেন জটাবাড়ি।

মাধবপাড়া এলাকার কৃষক জাহিদ ইকবাল রানা জাগো নিউজকে বলেন, আমরা প্রায় ২০ বছর ধরে এই এলাকায় জটাবাড়ি ধান চাষ করে আসছি। এবার আমি ছয় বিঘা জমিতে এই ধান রোপণ করেছিলাম। বিঘা প্রতি ধান উৎপাদন হয়েছে ১৬-১৮ মণ। প্রতিমণ ধান ৯৫০-১০০০ টাকা দরে বাজারে বিক্রি করেছি। এতে করে আমাদের মাঠে তিনটি ফসলের চাষ হচ্ছে।

একই এলাকার হবিবর রহমান বলেন, আমি এবার ১৮ বিঘা জমিতে জটাবাড়ি ধান রোপণ করেছি। মাঠে ধানের ফলন ভালোই। প্রায় তিন লাখ টাকার ধান বিক্রি করেছি। তবে শ্রমিকদের কোনো মজুরি দিতে হয়নি। তারা ধানের কাচা খড়ের বিনিময়ে জমির ধান কেটে দিয়েছেন।

কথা হয় কৃষি শ্রমিক ডাবলুর সঙ্গে। তিনি বলেন, আমরা গ্রামের ১০ জন মিলে একটি দল করে এলাকাবাসীর জটাবাড়ি ধান কেটে দেই। এতে বিনিময়ে ধানের কাঁচা খড়গুলো আমরা নিয়ে বাজারে বিক্রি করি। এতে করে যে আয় হয় তা দিয়েই সংসার ভালোই চলে।

বিরামপুর এলাকার কাজেম হোসেন নামের আরেক শ্রমিক বলেন, বর্তমানে আমাদের এলাকায় কাজের চাহিদা কম। এ কারণে আমরা এখানে এসে ধান কাটার কাজ করছি। চাষিদের কাছ থেকে নেওয়া ধানের গাছগুলো বাজারে ৩০০ টাকা 'শ' হিসেবে বিক্রি করি। প্রতি বিঘা জমিতে প্রায় ১৫শ থেকে ১৬শ আঁটি কাঁচা ধানের চারা উৎপাদন হচ্ছে। এতে বিঘাপ্রতি খড় প্রায় ৪৫০০ টাকা বিক্রি হয়।

ইমরান হোসেন নামের আরেক কৃষক বলেন, এলাকার অনেকেই জটাবাড়ি ধান রোপণ করলেও আমি মাঠে হাইব্রিড ধান রোপণ করেছি। এরই মধ্যে ধানগুলো পাকতে শুরু করেছে। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় ধানের বিভিন্ন রোগ দেখা দিয়েছে। এতে করে এবার ধান আবাদে অনেকটা লোকসান গুনতে হবে।

জানতে চাইলে হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজিনা বেগম জানান, উপজেলার বেশ কয়েকটি মাঠে আগাম জাতের জটাবাড়ি ধানের চাষ হয়। বিশেষ করে এই ধান কাটার পর চাষিরা সেই জমিতে আলু আবাদ করে থাকেন। জটাবাড়ি স্থানীয়দের দেওয়া একটি নাম। এই ধানটি হাওড় এলাকায় বেশি আবাদ হয়।

মো মাহাবুর রহমান/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()