সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু নেই, রয়েছে পর্যাপ্ত অ্যান্টিভেনম

সাম্প্রতিক রাসেলস ভাইপার আতঙ্কের মধ্যে দিনাজপুরে সাপের কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে তারা কেউই রাসেলস ভাইপারের কামড়ে মারা যাননি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

পরিবেশ

সাম্প্রতিক রাসেলস ভাইপার আতঙ্কের মধ্যে দিনাজপুরে সাপের কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে তারা কেউই রাসেলস ভাইপারের কামড়ে মারা যাননি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

সাপের কামড়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের শীবতলী গ্রামের মৃত জিতেন চন্দ্র রায়ের স্ত্রী ভাদুরী বেওয়া (৬০), ফুলবাড়ী উপজেলার মইজান্দা গ্রামের মোজাম্মেল সরকারের স্ত্রী জামিরুন বেগম (৬০) ও বিরল উপজেলার ১২ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ঘনপাড়া কানাইবাড়ী গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী আশা মনি (২০)। এদের মধ্যে ভাদুরী বেওয়া ও আশা মনি মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাতে ও জামিরুন বেগম বৃহস্পতিবার (২৬ জুন) মারা যায়।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী জানান, রাসেলস ভাইপারের কামড়ে মারা গেলে যে ধরনের নমুনা দেখা যায়, তা ওই তিনজনের কারো মধ্যে ছিল না। নমুনা দেখে ধারণা করা হচ্ছে, তারা কালাচ বা কেউটে সাপের কামড়ে মারা গেছেন।

তিনি আরও জানান, পুরো জেলায় সাপের অ্যান্টিভেনম মজুত আছে ৭৭৬ ভায়াল। এরমধ্যে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০, চিরিরবন্দরে ১০, পার্বতীপুরে ১৮, ফুলবাড়িতে ১৮, বিরামপুরে ১৬, নবাবগঞ্জে ১৪, বোচাগঞ্জে ২০, হাকিমপুরে ১০, কাহারোলে ২২, খানসামায় ২০, বীরগঞ্জে ১৬, বিরল উপজেলায় ২২ ও দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে ৫০ ভায়াল মজুত আছে। এছাড়া দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ ভায়াল মজুত রয়েছে। তবে বিজিবি হাসপাতালের হিসাব এখানে নেই।

আরও ৫০০ ভায়াল অ্যান্টিভেনমের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে জেলায় মজুত অ্যান্টিভেনমের মেয়াদ রয়েছে ২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত বলেও জানান সিভিল সার্জন।

ঘোড়াঘাট উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা তৌহিদুল আনোয়ার বলেন, অ্যান্টিভেনম মজুত থাকা অবস্থায় কোনো অজুহাতে রোগীর শরীরে প্রয়োগ না করার সুযোগ নেই। তবে রোগীর শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করা সময়সাপেক্ষ ব্যাপার। ১০টি ভায়াল থেকে একটি ডোজ তৈরি করতে এবং সময় নিয়ে রোগীর শরীরে প্রয়োগ করতে এক থেকে দেড়ঘণ্টা সময় লেগে যায়। এভাবে রোগীর অবস্থা অনুযায়ী ৪০ ভায়াল পর্যন্ত প্রয়োগ করা যায়।

তিনি আরও বলেন, অ্যান্টিভেনম প্রয়োগ খুবই স্বাভাবিক ও সহজ বিষয়। অ্যান্টিভেনম প্রয়োগে প্রতি পাঁচ লাখে একজন রোগীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়।

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()