সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস ৫ কিমি/ঘ

দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে আহত পুলিশ সদস্য

দায়িত্ব পালনের সময় দিনাজপুরে সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পুলিশ সদস্য। শুক্রবার সকালে বিরামপুরের দিওড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

দায়িত্ব পালনের সময় দিনাজপুরে সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পুলিশ সদস্য। শুক্রবার সকালে বিরামপুরের দিওড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

ওই পুলিশ সদস্যের নাম আব্দুর রশিদ। তিনি বিরামপুর থানা পুলিশের জ্যেষ্ঠ উপ-পরিদর্শক। বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সাপের কামড়ে আহত আব্দুর রশিদ বলেন, সকালে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে বটতলী এলাকায় সড়ক দুর্ঘটনার খবর জানতে পারি। সেখানে গিয়ে চেয়ারে বসে আহত ড্রাইভার ও হেলপারের নাম-ঠিকানা লেখার সময় ডান হাতের তালুতে একটি সাপ কামড়ে দেয়। পরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। বর্তমানে ভালো আছি।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসনাত ইয়াসমিন বলেন, সাপের কামড়ে আহত হয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রশিদ হাসপাতালে আসেন। আমরা তাকে চিকিৎসা দিয়েছি। এখন তিনি ভালো আছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, সকালে দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে আব্দুর রশিদ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মো. মাহাবুর রহমান/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

অসম থেকে বক্সায় ফিরল বাঘিনি ‘ডুয়ার্সের রানি’, ঘুমপাড়ানি গুলিতে ধরা হয় রাইমোনায়

বিহার থেকে আনা যে বাঘিনি বক্সা ছেড়ে অসমের রাইমোনা জঙ্গলে চলে গিয়েছিল, তিন ঘণ্টার অভিযানে ঘুমপাড়ানি গুলি করে তাকে মঙ্গলবার রাতে বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজারে ফেরানো হয়েছে।

সংবাদ প্রতিদিন৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

চট্টগ্রামের সদরঘাটে জাহাজের পাশে ডানা ঝাপটায় অসংখ্য কবুতর

জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর ব্যস্ততার মধ্যে চট্টগ্রামের সদরঘাটে কবুতরের ঝাঁকের ওড়াউড়ি। প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ছবির গল্প।

প্রথম আলো৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

কুয়াশা আর ধুলা ভেদ করে টকটকে লাল সূর্য, নদীতে জেলের নৌকা

প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমার ক্যামেরায় ঘন কুয়াশা ও বাতাসের ধুলার স্তর ভেদ করে ওঠা গাঢ় লাল সূর্য এবং নদীর পানিতে তার প্রতিবিম্ব।

প্রথম আলো৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)