লাইভস্টক‘দাম শুনে ব্যাপারীরা মুচকি হাসেন’
টানা তিন দিন ধরে ঢাকার উত্তরার দিয়াবাড়ি, কেরানীগঞ্জ ও হাজারীবাগের গরুর হাট চষে বেড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিবুজ্জামান। গত বছর হাসিলসহ ১ লাখ ৮০ হাজার টাকায় পছন্দসই গরু কিনতে পেরেছিলেন। কিন্তু এবার বাজেট আরও ২০ হাজার টাকা বাড়িয়েও গতবারের মতো গরু মেলাতে পারছেন না।












