সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

জীববৈচিত্র্য রক্ষায় চিত্রপ্রদর্শনী ও পদযাত্রা

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে ‌'ওয়াক ফর বায়োডিভার্সিটি' পদযাত্রা ও 'বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য' শিরোনামে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে ‌'ওয়াক ফর বায়োডিভার্সিটি' পদযাত্রা ও 'বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য' শিরোনামে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

২২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব চৌধুরী চত্বরে বেঙ্গল পিস ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সংগঠনটি। সহ-আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।

সকাল সাড়ে ৭টায় রমনা পার্ক থেকে বের হয়ে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত পদযাত্রা করে সংঠনের সদস্যরা। পরে বিকেল ৪টা থেকে টিএসসিতে চারজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ১০০টি ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী করা হয়।

এতে উপস্থিত ছিলেন লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তিনি বলেন, 'এই যে বৈশ্বিক উষ্ণতা, এর মূলে রয়েছে পৃথিবীজুড়ে জীববৈচিত্র্যের ভয়াবহ সংকট। যত্রতত্র গাছ নিধন, পরিবেশের গুরুত্বপূর্ণ পশুপ্রাণী শিকার আমাদের ভয়ানক এক পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছে।'

বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি বলেন, 'আমরা চেয়েছি পৃথিবীর মানুষকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে। কিছু অসহিষ্ণু মানুষের কারণে গোটা দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে। সেই দায়বদ্ধতা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এ পদযাত্রার আয়োজন করেছি।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()