দৈনন্দিনরাসায়নিকে কলা পাকানো, ইউরিয়া ফরমালডিহাইডের ড্রামে তেল: ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা
অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিকে পাকানো, ইউরিয়া ফরমালডিহাইডের ড্রামে সয়াবিন তেল রাখা আর ডাবের বাজারে মূল্যতালিকা ও রসিদ না রাখার মতো অনিয়মে দেশব্যাপী অভিযানে ডাব-কলা বিক্রেতাসহ ৮০ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকার বেশি জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।











