মৎস্যনিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না সাগরে, হতাশ জেলেরা
টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বঙ্গোপসাগরের মিরসরাই-সন্দ্বীপ চ্যানেলে। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকার পর সাগরে গিয়ে প্রায়ই খালি হাতে ফিরছেন জেলেরা। এতে করে এখানকার ২৯টি জেলেপাড়ার তিন হাজার জেলে পরিবারে দুর্দিন নেমে এসেছে। স্থানীয় মৎস্য কর্মকতা বলছেন, পরিবেশগত কারণে হয়তো মাছ তার ব












