সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

কীটনাশকে মারা গেলো ৬ হাজার টমেটো গাছ, ২০ লাখ টাকার ক্ষতি

মাদারীপুরের রাজৈরে পোকা দমনে কীটনাশক ব্যবহার করার পর এক কৃষকের দুই বিঘা জমির টমেটো নষ্ট হয়ে গেছে। প্রায় ছয় হাজার গাছ মরে যাওয়ায় ক্ষতি হয়েছে ১৫ থেকে ২০ লাখ টাকা।

শাকসবজি

মাদারীপুরের রাজৈরে পোকা দমনে কীটনাশক ব্যবহার করার পর এক কৃষকের দুই বিঘা জমির টমেটো নষ্ট হয়ে গেছে। প্রায় ছয় হাজার গাছ মরে যাওয়ায় ক্ষতি হয়েছে ১৫ থেকে ২০ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মিন্টু মাতুব্বর। তিনি উপজেলার তেলিকান্দি গ্রামের বাসিন্দা। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষতিগ্রস্ত টমেটো ক্ষেত পরিদর্শনে আসেন কৃষি কর্মকর্তা ও কীটনাশক কোম্পানির প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষক মিন্টু মাতুব্বর দুই বিঘা জমিতে টমেটো গাছ লাগান। এক সপ্তাহ আগে রাজৈরের আমগ্রাম বাজারের বালা এন্টারপ্রাইজের দোকানি প্রমথ বালার কাছ থেকে পোকা দমনের কীটনাশক কিনে আনেন। ভলিয়াম ফ্লেক্সি নামের কীটনাশক নিয়ম মেনেই প্রয়োগ করেন জমিতে। পরে ধীরে ধীরে সব টমেটোর গাছ পুড়ে যেতে শুরু করে।

কৃষক মিন্টু মাতুব্বর বলেন, 'দোকানি ভালোমানের কীটনাশক না দেওয়ায় এমনটা হয়েছে। এতে ছয় হাজার টমেটো গাছ ও ফসল দুটোই নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে ১৫-২০ লাখ টাকা। আমি এর ক্ষতিপূরণ চাই।'

এ বিষয়ে সিনজেনটা কোম্পানির মাদারীপুর ইউনিটের প্রতিনিধি তানভীর আহম্মেদ বলেন, ব্যবহার করা কীটনাশক ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার পর ঘটনার কারণ জানা যাবে।

রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাসতী সন্ধ্যা দেবনাথ বলেন, ক্ষতিগ্রস্ত কৃষককে সবধরনের সহযোগিতা করা হবে। কোম্পানি দায়ী থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()