সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°মেঘলাআর্দ্রতা ৭৭%বাতাস কিমি/ঘ

ভুট্টা চাষে ঘুরে গেছে কৃষকের ভাগ্যের চাকা

কম খরচে বেশি লাভ হওয়ায় ঠাকুরগাঁও জেলায় ভুট্টা চাষ দিন দিন বেড়ে চলেছে। ধান ও অন্য ফসল চাষে লাভ কম হওয়ায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উচ্চ ফলনশীল জাত, অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে ভুট্টার বাম্পার ফলন হয়েছে।

পরিবেশ

কম খরচে বেশি লাভ হওয়ায় ঠাকুরগাঁও জেলায় ভুট্টা চাষ দিন দিন বেড়ে চলেছে। ধান ও অন্য ফসল চাষে লাভ কম হওয়ায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উচ্চ ফলনশীল জাত, অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে ভুট্টার বাম্পার ফলন হয়েছে।

ভুট্টা চাষ করে ঘুরে গেছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। ১ বিঘা জমিতে ২২ হাজার টাকা খরচ করে ভুট্টা পাওয়া যায় ৩৫ মণ। যার বর্তমান বাজারমূল্য ৫০ হাজার টাকা। দেশীয় জাতের ভুট্টায় তেমন লাভ না হওয়ায় ঠাকুরগাঁওয়ে কৃষকেরা হাইব্রিড জাতের ভুট্টা চাষ করছেন।

ঠাকুরগাঁও কৃষি অফিস জানায়, এবার জেলায় ভুট্টার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে। এখন পর্যন্ত চাষ হয়েছে ৩৮ হাজার ২৯৫ হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা প্রতি হেক্টরে ১১.৭৫ মেট্রিক টন। যার মোট উৎপাদন ৪ লাখ ৪০ হাজার ১৭৬ মেট্রিক টন।

আরও পড়ুন: ফেনীতে টমেটো চাষে ব্যাপক লাভের আশা কৃষকের

আমন ধান কেটে নেওয়ার পরপরই ভুট্টার বীজ বপন করেন কৃষকেরা। গাছগুলো বেশ বড়ও হয়ে উঠেছে। এখন ক্ষেতগুলোর পরিচর্যা, নিড়ানি এবং সেচ কাজসহ নানা কাজ চলছে। ভুট্টা চাষের জন্য কৃষকেরা পটাশ, ডিএপি, জিপসাম, সালফার ও ফোরাডান, ইউরিয়া, দস্তা ইত্যাদি সার ও কীটনাশক ব্যবহার করেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরে দুবার হাইব্রিড ভুট্টার চাষ হয়। রবি মৌসুমে ভুট্টা কৃষকের ঘরে তুলতে সময় লাগে ৫ মাস। পরে যে ভুট্টা আবাদ করা হয়, সেটি আড়াই মাসে পাওয়া যায়। প্রথমবার ভালো ও পরে কম ফলন হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর চৌধুরীপাড়া গ্রামের ভুট্টা চাষি করিম শেখ বলেন, 'সার, কীটনাশক ও সেচের দিক থেকে দেশি জাতের ভুট্টার চেয়ে হাইব্রিড ভুট্টায় খরচ কম। তাই চাষিরা হাইব্রিড ভুট্টার চাষ বেশি করেন।'

আরও পড়ুন: মিরসরাইয়ে স্কোয়াস চাষে সফল কৃষক মুসলিম

চিলারং এলাকার কৃষক আব্দুর রহমান বলেন, 'ভুট্টায় কিছু রোগ আছে। এর মধ্যে পাতায় পোকা লেগে পাতা খেয়ে ফেলে। এটি বেশি ক্ষতিকর। এ কারণে ১ মাস বয়সে কীটনাশক দিতে হয়। ক্ষেতে সেচ ও পর্যাপ্ত সার দিলে উৎপাদন ভালো হয়। অন্য ফসলের তুলনায় ভুট্টার আবাদ লাভজনক তাই ভুট্টা চাষ করি।'

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, 'ঠাকুরগাঁওয়ে ভুট্টার বাজার ভালো থাকায় কৃষকেরা ভুট্টা চাষে নজর দিচ্ছেন। চাষে সময় কম ও বাজারমূল্য বেশি হওয়ায় বিভাগের মধ্যে ঠাকুরগাঁওয়ে বেশি চাষ হয়। সারাদেশে ভুট্টার চাহিদা প্রায় ৬০ লাখ মেট্রিক টন। গত বছর ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ মেট্রিক টন চাষ হয়েছে। এ বছর চাষ আরও বাড়বে।'

তানভীর হাসান তানু/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

লাইভস্টক

ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে খামার নতুন করে গড়লেন গ্যাডাম দম্পতি, জিতলেন সেরা খামারের পুরস্কার

জেমি ও নিকি গ্যাডামের ৮৬৫ হেক্টরের মাতাঙ্গি খামার এখন নিজস্ব কসাইখানার মাধ্যমে ঘাসখাওয়া অ্যাঙ্গাস গরুর মাংস ও চিকোরিতে পুষ্ট ভেড়ার মাংস বিক্রি করে, ড্রোন ও নিখুঁত সার প্রয়োগ ব্যবহার করে, বছরে ৩ হাজার দেশি চারা লাগায় এবং ২০২৬ সালের ব্যালান্স ফার্ম এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ডসে ইস্ট কোস্ট সুপ্রিম চ্

Farmers Weekly NZ২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

এল নিনোর উচ্চচাপে শুকিয়ে আসছে নিউজিল্যান্ডের বসন্ত, সবচেয়ে শুষ্ক থাকবে নর্থল্যান্ড

অস্ট্রেলিয়া ও তাসমান সাগরের ওপর উচ্চচাপ বলয় জুড়ে যাওয়ায় মাটির আর্দ্রতার মানচিত্র সপ্তাহে সপ্তাহে বদলাচ্ছে: সাউথল্যান্ড থাকবে ঝোড়ো, ঠান্ডা ও ভেজা, আর নর্থল্যান্ড থেকে ক্যান্টারবেরি পর্যন্ত পূর্বাঞ্চলে ২ অক্টোবর পর্যন্ত মাত্র ৫ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টির আভাস।

Farmers Weekly NZ২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

৩০ লাখ হেক্টরে ছড়িয়েছে বুনো পাইন: যার বন থেকে বীজ ছড়ায়, খরচ তারই—দাবি সেন্ট্রাল ওটাগোর সংগঠনের

সেন্ট্রাল ওটাগো ওয়াইল্ডিং পাইনস গ্রুপ বলছে, বনমালিকদের সদিচ্ছার ওপর ভরসা করে সীমানার বাইরে বীজ ছড়ানো ঠেকানোর পদ্ধতি ব্যর্থ; এমপিআইয়ের খসড়া ২০ বছরের কৌশল সতর্ক করছে, নিয়ন্ত্রণ না হলে ৩০ বছরে দেশের এক-চতুর্থাংশে এই গাছ ছড়াতে পারে এবং ৫০ বছরে ক্ষতি হবে অন্তত ৪৬০ কোটি ডলার।

Farmers Weekly NZ২০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()