সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°মেঘলাআর্দ্রতা ৭৭%বাতাস কিমি/ঘ

টমেটো চাষে ৫০ লাখ টাকা আয়ের স্বপ্ন কৃষকের

সমতল ভূমি থেকে প্রায় ৩০০ ফুট পাহাড়ের ঢালুতে টমেটো চাষ করে ৫০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন কৃষক মো. আবু সাঈদ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুরের সীমান্তঘেঁষা মেস্তরীর চর এলাকায় লিজ নেওয়া ৪ একর টিলা ভূমিতে প্রথমবারের মতো স্মার্ট-১২১৭ জাতের টমেটো চাষ করে সাড়া ফেলেছেন। নিজের অর্থনৈতিক সাফল্যের পাশা

শাকসবজি

সমতল ভূমি থেকে প্রায় ৩০০ ফুট পাহাড়ের ঢালুতে টমেটো চাষ করে ৫০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন কৃষক মো. আবু সাঈদ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুরের সীমান্তঘেঁষা মেস্তরীর চর এলাকায় লিজ নেওয়া ৪ একর টিলা ভূমিতে প্রথমবারের মতো স্মার্ট-১২১৭ জাতের টমেটো চাষ করে সাড়া ফেলেছেন। নিজের অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি অনেক বেকারের কর্মসংস্থান করেছেন তিনি।

মাটিরাঙ্গার দুর্গম শান্তিপুরের সীমান্তঘেঁষা মেস্তরীর চর ঘুরে দেখা গেছে, মাচায় ঝুলছে হলুদ-সবুজ রঙের টমেটো। পাহাড়ের উপরে মাচায় সবুজ, হলুদ আর পাকা টমেটোগুলো সূর্যের আলোয় ঝলমল করছে। শ্রমিকদের সঙ্গে টমেটো গাছের পরিচর্যার পাশাপাশি গাছ থেকে পাকা টমেটো তুলছেন কৃষক মো. আবু সাঈদ।

পরিচর্যার ফাঁকে ফাঁকে এ প্রতিনিধিকে জানান, ২০২২ সালে এক বন্ধুর ফলদ বাগানে বেড়াতে যান তিনি। পাহাড়ের বিস্তীর্ণ জমিতে তামাক চাষ দেখে বিস্মিত হন। তখনই ব্যাপক সম্ভাবনাময় জমিতে তামাকের পরিবর্তে কৃষি বিপ্লবের স্বপ্ন দেখেন। এ লক্ষ্যে ১২ একর পাহাড়ি ভূমি লিজ নিয়ে ৪ একর জমিতে বগুড়া এগ্রো-১ কোম্পানি থেকে স্মার্ট-১২১৭ হাইব্রিড জাতের টমেটো চাষ শুরু করেন।

আরও পড়ুন: রাজবাড়ীতে হাইব্রিড টমেটোর বাম্পার ফলন

অক্টোবর মাসের শেষদিকে ৪ একর পাহাড়ি ঢালুতে স্মার্ট-১২১৭ জাতের টমেটোর চারা রোপণ করেন। গাছপ্রতি গড়ে ৮-১০ কেজি ফলন পাওয়া যায়। একরপ্রতি গড় ফলন ৪০-৪৫ টন। ফল ডিম্বাকৃতির শক্ত এবং আকর্ষণীয় লাল বর্ণের হয়। একই সঙ্গে বীজ বপনের ৬০-৬৫ দিনের মধ্যেই ফল সংগ্রহ শুরু করা যায়। প্রতিটি গাছ টমেটোর ভারে নুয়ে পড়ে। তাই বাঁশের খুঁটিতে বেঁধে দিতে হয়।

কৃষক মো. আবু সাঈদ বলেন, 'আগাম ও সিজনাল চাষ উপযোগী ভাইরাস সহনশীল জাত এটি। বগুড়া এগ্রো-১ লিমিটেডের কর্মকর্তারা আমাকে টমেটো চাষের বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছেন। আমার জমিতে ১০-১২ জন শ্রমিক মাসিক বেতনে স্থায়ীভাবে কাজ করার পাশাপাশি অস্থায়ী ভিত্তিতে আরও ৫-৭ জন কাজ করেন। পর্যায়ক্রমে একই জমিতে বিভিন্ন জাতের সবজি উৎপাদন করা হবে।'

এ জমি থেকে ১ থেকে দেড় লাখ কেজি টমেটো বিক্রি করতে পারবেন জানিয়ে তিনি বলেন, 'মিড আরলি হওয়ার কারণে টমেটোর দর আশানুরূপ না হলেও চলমান বাজারদর হিসেবে ৪০-৪৫ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবো। টমেটো উৎপাদনে ১৬ লাখ টাকা খরচ হবে।'

আরও পড়ুন: কিশোরগঞ্জে হলুদ ফুলকপিতে লাখ টাকা আয়

পাহাড়ে কৃষি সম্ভাবনাময় বহু জমি আছে জানিয়ে এ কৃষি উদ্যোক্তা বলেন, 'দেশের অন্য স্থানে বর্ষা মৌসুমে জমি তলিয়ে যায় বিধায় ফসলের হানি ঘটে। পাহাড়ের ওপর পানি জমে থাকে না বিধায় এখানে সব ধরনের কৃষিপণ্য উৎপাদন করা সম্ভব। আমার বাগানে উৎপাদিত টমেটো খাগড়াছড়ির চাহিদা মিটিয়ে দেশের অন্য স্থানেও চাহিদা মেটানো সম্ভব।'

আবু সাঈদের জমিতে কাজ করা মো. আমির হোসেন বলেন, 'আমি এ বাগানে কাজ করি। সংসার চালাই, নিশ্চিন্তে থাকি এই ভেবে, আমাকে দৈনিক কাজ খুঁজতে হয় না। কৃষিকাজ করে অভ্যস্ত বলে আমি কৃষিকাজটা পছন্দ করি। ভালো লাগে তাই ভালো অছি।'

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, 'সমতলের পাশাপাশি পাহাড়ের ঢালুতে টমেটো চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যার অনন্য দৃষ্টান্ত কৃষক মো. আবু সাঈদ। কঠোর পরিশ্রম ও সঠিক পরামর্শ পেলে এ অঞ্চলের কৃষকেরা কৃষিতে বিপ্লব সাধন করে দেশের কৃষিপণ্যের চাহিদা মেটাতে সক্ষম হবেন।'

মুজিবুর রহমান ভুইয়া/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

মনিরামপুরে নারকেলের ছোবড়া থেকে কোকোপিট: মাটিবিহীন চারা উৎপাদনের উপকরণ বানিয়ে আত্মকর্মসংস্থান আনসার সদস্যের

যশোরের মনিরামপুরের কুলটিয়া ইউনিয়নের আনসার-ভিডিপি সদস্য মো. রবিউল ইসলাম ছোবড়া থেকে আঁশ ছাড়ানোর পর বাকি পিথ প্রক্রিয়াজাত করে কোকোপিট তৈরি করছেন—প্রো-ট্রেতে টমেটো, মরিচ, বেগুন, ক্যাপসিকাম ও কপির চারার গ্রোয়িং মিডিয়াম; জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা পরিদর্শন করে পরামর্শ দিয়েছেন।

প্রতিদিনের সংবাদ১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

নবীনগরে মালচিংয়ে পার্পল কিং বেগুন: দিনে ৪০–৪৫ কেজি, কেজি ৮০–১২০ টাকা—সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের সাফল্য

ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যাকুট গ্রামের মাঈন উদ্দিন বি-স্ট্রং প্রকল্প ও উপজেলা কৃষি অফিসের পরামর্শে প্রথমবার মালচিং পদ্ধতিতে বেগুন করে আগাছা কম, আর্দ্রতা ভালো, ফলন বেশি পেয়েছেন; আরও দুই মাস হারভেস্ট চলবে, মৌসুম শেষে ৩ লাখ টাকার বেশি লাভের আশা, আগামীতে ৪ বিঘায় সম্প্রসারণ।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

ব্রাহ্মণবাড়িয়ায় বন বেগুনের কাণ্ডে কলম করে গ্রীষ্মকালীন টমেটোর চারা: শতাধিক নার্সারিতে বছরে ১.২ কোটি টাকার কেনাবেচা

সদর উপজেলার নাটাই উত্তর, রামরাইল ও মাছিহাতা ইউনিয়নে ছয় শতাধিক নারী-পুরুষ গ্রাফটিং ও বীজ থেকে চারা উৎপাদনে জীবিকা নির্বাহ করছেন; উপজেলা কৃষি কর্মকর্তার হিসাবে প্রায় ৫ লাখ গ্রাফটিং চারা, মূল্য প্রায় ৭৫ লাখ টাকা—জুন-অক্টোবরের বৃষ্টিতে সাধারণ টমেটো না হওয়ায় আমদানিনির্ভরতা কমানোর পথ।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()