সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

বিএমডিএর উদাসীনতায় ২৫০ বিঘা জমির বোরো চাষ ব্যাহত

চলতি মৌসুমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গাফিলতি আর উদাসিনতায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় ২৫০ বিঘা জমিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে। উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে নলকূপের সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ ও বিকল সেচযন্ত্র মেরামতে অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ফসল

চলতি মৌসুমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গাফিলতি আর উদাসিনতায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় ২৫০ বিঘা জমিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে। উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে নলকূপের সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ ও বিকল সেচযন্ত্র মেরামতে অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ ও নদীতে স্থাপিত এলএলপি নলকূপের অপারেটর ও ম্যানেজারদের অভিযোগ, বিএমডিএ গাইবান্ধা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে আর্থিক লেনদেন ছাড়া কোনো সেচ সেবা দিচ্ছেন না। চলতি বোরো মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের সবদিকে ধান লাগানো প্রায় শেষ হলেও সেচ সংযোগের অভাবে রামনগর মৌজায় বিএমডিএর দুটি নলকূপের আওতায় কোনো জমিতে এখনো বোরো রোপন শুরু করতে পারেননি কৃষকরা। ফলে ব্যাহত হচ্ছে ২৫০ বিঘা জমির বোরো ধানচাষ। গত আমন মৌসুমেও সেচ সংযোগের অভাবে ২৫০ বিঘা জমির ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এই এলাকার কৃষকের।

সাঘাটা উপজেলার রামনগর গ্রামের কৃষক আনছার আলী বলেন, আমি নিজেই বরেন্দ্র এলএলপি অপারেটর। গত তিন মাস ধরে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার তোলার জন্য বরেন্দ্র অফিসে যোগাযোগ করছি। কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম কোনো কর্ণপাত করেননি। ফলে এই বরেন্দ্র সেচ পাম্পটি বন্ধ থাকায় আমার লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও আমার আশপাশে দুটি সেচ পাম্পের আওতায় দুই শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রামনগর গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন, সেচ সংযোগ না থাকায় আমি আমন মৌসুমে জমিতে পানি দিতে পারিনি। ফলে আমার ১০ বিঘা জমির আমন ধানের ক্ষেত নষ্ট হয়ে যায় এবং আমি বারবার যোগাযোগ করলেও বরেন্দ্র কর্তৃপক্ষ আমার ক্ষেতে পানির ব্যবস্থা করেনি।

রামনগর বরেন্দ্র সেচ পাম্প ম্যানেজার সাহাদত হোসেন বলেন, আমার ১০ বিঘা জমির জন্য বোরো ধানের বীজতলা তৈরি করি। শুধু পানি দিতে না পারায় আমার এই বীজতলা শুকিয়ে নষ্ট হচ্ছে। আমার সেচ সংযোগটি না দেওয়ার ফলে আমার স্কিমের প্রায় ১০০ বিঘা জমিতে গত আমন মৌসুমে ১৫ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। এবারও পানি সেচের অভাবে ২৫০ বিঘা জমিতে বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে কিছু সমস্যা আছে, সমস্যাগুলোর সমাধান করে দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে।

গাইবান্ধা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম আর্থিক লেনদেনের কথা অস্বীকার করে বলেন, আমার সঙ্গে সেচের আওতাভুক্ত কৃষকের কোনো কাজ নেই। সাঘাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান ওই এলাকার দায়িত্বে আছেন। মূলত চুরি হওয়ার কারণে মৌসুম শেষে ট্রান্সমিটার খুলে রাখা হয়। দ্রুত সময়ের মধ্যে সেচপাম্প সচল করা হবে।

সাঘাটা উপজেলা কৃষি কমকর্তা কৃষিবিদ মো. সাদেকুজ্জামান বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর দ্রুত পরিদর্শন করে সেচযন্ত্র চালুর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেচকার্যক্রম শুরু হয়ে যাবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

বীজ কত বড় হবে, ভ্রূণ থেকে যায় সেই সংকেত—পেপটাইড বাড়িয়ে ফসলে মিলল বড় বীজ

যুক্তরাজ্যের দ্য সেইন্সবারি ল্যাবরেটরি (The Sainsbury Laboratory) ও ফ্রান্সের একোল নরমাল সুপেরিয়র দ্য লিয়োঁর গবেষকেরা দেখিয়েছেন, ভ্রূণে তৈরি PIPL7 পেপটাইডই এন্ডোস্পার্মের বীজ-আকার নিয়ন্ত্রক রিসেপ্টর IKU2-এর দীর্ঘদিনের অজানা সংকেত; একটি ফসলে এই পেপটাইডের প্রকাশ বাড়িয়ে বড় বীজ পাওয়া গেছে, পেটেন

Seed World Europe২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()