পরিবেশকুয়াশায় কোল্ড ইনজুরির ঝুঁকিতে বোরো বীজতলা
যশোরের সীমান্তবর্তী শার্শা-বেনাপোলে শীত ও কুয়াশা দুটোই বেড়ে চলেছে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ছে প্রকৃতি। এ পরিস্থিতিতে কৃষকের সদ্য প্রস্তুত করা বীজতলা কোল্ড ইনজুরির ঝুঁকিতে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কৃষক তাদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রক্ষার চেষ্টা করছেন।












