সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

রাসেলস ভাইপার ভেবে বাচ্চাসহ সাপ পিটিয়ে হত্যা

নীলফামারীর জলঢাকা উপজেলায় রাসেলস ভাইপার ভেবে ২৯টি বাচ্চাসহ একটি সাপ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

পরিবেশ

নীলফামারীর জলঢাকা উপজেলায় রাসেলস ভাইপার ভেবে ২৯টি বাচ্চাসহ একটি সাপ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কয়েকজন যুবক বুড়ী তিস্তা নদীতে গোসল করতে গিয়ে একটি সাপ দেখতে পান। পরে তারা আশপাশের লোকজনকে ডাক দিলে সবাই গিয়ে সাপটি পিটিয়ে মেরে ফেলেন। এ সময় ২৯টি বাচ্চা বের হলে স্থানীয়রা বাচ্চাগুলোও মেরে ফেলে।

উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, সাপটি দেখে মনে হচ্ছে রাসেলস ভাইপার। সেটির পেট থেকে ২৯টি বাচ্চা পাওয়া যায়।

তবে সাপগুলো রাসেলস ভাইপার নয় বলে জানিয়েছেন রংপুর বন বিভাগের কর্মকর্তা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ। তিনি বলেন, জলঢাকায় স্থানীয়রা বাচ্চাসহ যে সাপটিকে মেরে ফেলেছেন সেটি রাসেলস ভাইপার নয়, এটি সাইবোল্ডের পাইন্না সাপ। এটি মৃদু বিষধর যা মানুষের জন্য ক্ষতিকর নয়। মেরে ফেলা সাপটির সঙ্গে রাসেলস ভাইপারের কোনো সাদৃশ্য নেই।

নীলফামারী বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, রাসেলস ভাইপার বিষধর হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় এর প্রয়োজনীয়তা রয়েছে। তাই এটি নিধনের কোনো সুযোগ নেই। একটি গুজব রয়েছে এ সাপে কাটলে নিশ্চিত মৃত্যু। এটি আসলে ঠিক কথা নয়।

ইব্রাহিম সুজন/আরএইচ/এমএমএআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()