সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

উপজেলা কমপ্লেক্সের চারতলায় সাপ

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের চারতলায় একটি বিষাক্ত সাপ পাওয়া গেছে। রাসেলস ভাইপার মনে করে মেরে ফেলা হয় সাপটি।

পরিবেশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের চারতলায় একটি বিষাক্ত সাপ পাওয়া গেছে। রাসেলস ভাইপার মনে করে মেরে ফেলা হয় সাপটি।

সোমবার (২৪ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভবনের সকল কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা কমপ্লেক্সের চারতলায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে দরজা-জানালার পর্দা লাগাচ্ছিলেন কর্মচারীরা। এ সময় বারান্দায় একটি বিষাক্ত সাপ দেখতে পান তারা। রাসেলস ভাইপার মনে করে সঙ্গে সঙ্গে সাপটি মেরে ফেলা হয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, আমার অফিসের দরজা জানালার পর্দা লাগানোর সময় কর্মচারীরা রাসেলস ভাইপারের মতো একটি সাপ দেখতে পেয়ে মেরে ফেলেন। যদিও এটি রাসেলস ভাইপার মনে হচ্ছে না। তবে আতঙ্কের বিষয় হলো চারতলায় সাপটি কীভাবে এলো? কোনো জঙ্গল কিংবা ছাদ বাগান নেই।

এম মাঈন উদ্দিন/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()