সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

লালমনিরহাটে রাসেলস ভাইপার সন্দেহে মেরে ফেলা হলো দুটি সাপ

লালমনিরহাটের পাটগ্রামে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সন্দেহে দুটি সাপ পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সাপ উদ্ধারে খবরে সর্বত্র জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিবেশ

লালমনিরহাটের পাটগ্রামে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সন্দেহে দুটি সাপ পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সাপ উদ্ধারে খবরে সর্বত্র জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৩ জুন) রাতে পাটগ্রাম পৌর শহর ও উপজেলার জগতবেড় ইউনিয়নে রাসেলস ভাইপার সাপ সন্দেহে মেরে ফেলেছে স্থানীয়রা। সোমবার (২৪জুন) দুপুরে উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, রোববার রাতে উপজেলার সেটেলমেন্ট মসজিদের পাশে একটি সাপ দেখে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের বাসায় নিয়ে যায় স্থানীয় লোকজন। একইদিন রাতে ইউনিয়নের টংটিংডাঙ্গা বাজারের একটি দোকানের নিচ থেকে একটি সাপকে মেরে ফেলা হয়। স্থানীয়দের দাবি দুটি সাপই বর্তমানের আলোচিত রাসেলস ভাইপার সাপ।

তবে জগতবের ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন সুমন জাগো নিউজকে বলেন, টংটিংডাঙ্গা বাজারে মেরে ফেলা সাপটি রাসেলস ভাইপার সাপ নয়। আতঙ্ক হওয়ার কিছুই নেই।

বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মেরে ফেলা সাপ দুটি বিষাক্ত রাসেলস ভাইপার কি না এ ব্যাপার শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সাপ দুটি মেরে ফেলার আগে দেখার সুযোগ হলে বলা যেত।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, রাসেলস ভাইপার কি না এটি নিশ্চিত করে বলতে পারছি না। সবাইকে আতঙ্কিত না হয়ে সর্তক থাকতে হবে।

রবিউল হাসান/এনআইবি/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()