সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

বাড়ির আঙিনায় রাসেলস ভাইপার, দেখতে এলাকাবাসীর ভিড়

পটুয়াখালীর কলাপাড়ায় দেখা মিললো রাসেলস ভাইপারের। ৫ ফুট লম্বা সাপটি সোমবার (২৪ জুন) সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে নুর ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির আঙিনায় জালের সঙ্গে আটকে ছিল।

পরিবেশ

পটুয়াখালীর কলাপাড়ায় দেখা মিললো রাসেলস ভাইপারের। ৫ ফুট লম্বা সাপটি সোমবার (২৪ জুন) সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে নুর ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির আঙিনায় জালের সঙ্গে আটকে ছিল।

সাপটির আওয়াজ শুনে নুর ইসলাম হাত দিয়ে ধরার চেষ্টা করলে স্ত্রীর অনুরোধে পরে লাঠি দিয়ে আঘাত করে মাথা থেঁতলে দেন। পরে একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করে স্থানীয় বেশ কয়েকজন যুবককে দেখান।

স্থানীয়রা এটিকে স্নেক রেসকিউ টিম: অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী কলাপাড়া টিমের সদস্যদের দেখালে তারা নিশ্চিত করেন যে এটা রাসেলস ভাইপার। পরে রাসেলস ভাইপার শুনে স্থানীয় মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমান।

ইমাম হাসান হিমেল নামের এক স্থানীয় স্বেচ্ছাসেবক জানান, খবর শুনে ঘটনাস্থলে চলে আসি। অ্যানিমেল লাভার্সের সহযোগিতা নিয়ে আমরা জানতে পারি এটা বিষাক্ত রাসেলস ভাইপার। পরে স্থানীয়দের সতর্ক থাকতে বলি। এটা আপাতত সংরক্ষিত রয়েছে।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়েজিদ মুন্সি বলেন, ছবি দেখে ও বিভিন্ন স্থানে কথা বলে নিশ্চিত হয়েছি যে এটা রাসেলস ভাইপার। তবে এটা এখন আর বেঁচে নেই। মৃত্যুর পরও সাপ অনেকক্ষণ তার শরীর নড়াচড়া করে, তাই স্থানীয়রা মনে করছে বেঁচে আছে। আমাদের টিমের সদস্যরা এখন ঘটনাস্থলে যাচ্ছে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()