ফসলসার ভর্তুকি ব্যয়বহুল ও বৈষম্যমূলক, ধাপে ধাপে সংস্কারের পরামর্শ সিমিটের
সিমিটের নীতিপত্রে রবি নন্দী ও বিএআরসির সাবেক নির্বাহী চেয়ারম্যান ওয়াইস কবির বলেছেন, সার ভর্তুকি কৃষি মন্ত্রণালয়ের বাজেটের প্রায় ৮০ শতাংশ নিয়ে নেয়, বড় খামার বেশি সুবিধা পায়; ভর্তুকি তুলে না দিয়ে ধাপে ধাপে সংস্কার দরকার।
