সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৪%বাতাস কিমি/ঘ

১৪ লাখে বিক্রি হলো ‘জায়েদ খান-পাঠান’

অবশেষে ১৪ লাখ টাকায় বিক্রি হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা গোদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মের বড় দুটি গরু জায়েদ খান ও পাঠান। বিষয়টি সোমবার (২৬ জুন) বিকেলে নিশ্চিত করেছেন খামারটির ম্যানেজার মো. আব্দুস সামাদ।

লাইভস্টক

অবশেষে ১৪ লাখ টাকায় বিক্রি হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা গোদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মের বড় দুটি গরু জায়েদ খান ও পাঠান। বিষয়টি সোমবার (২৬ জুন) বিকেলে নিশ্চিত করেছেন খামারটির ম্যানেজার মো. আব্দুস সামাদ।

রোববার (২৫ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের বর্ণালী গ্রুপ অ্যান্ড লিমিটেডের মালিক মো. হারুন গরু দুটি কেনেন।

এর আগে গত ২২ জুন জাগো নিউজে ২০ মণের 'পাঠান'র দাম ১০ লাখ, 'জায়েদ খান' বিক্রি হবে ৮ লাখে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি দেশব্যাপী সাড়া ফেলে।

এ বিষয়ে আর কে এগ্রো ফার্মের ম্যানেজার সামাদ বলেন, প্রথমেই জাগো নিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই খবর প্রকাশিত হওয়ার পর দূর-দূরান্ত থেকে অসংখ্য ক্রেতা আমাদের খামারে আসেন গরু দুটি কিনতে। তবে গতকাল রাতে বর্ণালী গ্রুপ অ্যান্ড লিমিটেডের মালিক মো. হারুন সর্বোচ্চ দামে গরু দুটি কিনে নেন। গরু দুটি বর্তমানে আমাদের খামারেই আছে। মঙ্গলবার সকালে গরুগুলোকে বর্ণালী গ্রুপে পাঠানো হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার জানান, নারায়ণগঞ্জে এবার এক লাখ পশু কোরবানি হতে পারে। চাহিদার তুলনায় বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। নারায়ণগঞ্জের বিশেষায়িত খামার ছাড়াও সাধারণ খামার ও কৃষকরা বাড়িতে গবাদিপশু পালন করে কোরবানির জন্য তৈরি করেছেন। তবে বর্তমানে এগ্রো ফার্মগুলো ক্রেতাদের বেশি আকৃষ্ট করে। তাই এখন অনেকেই এই ফার্মগুলো থেকে কোরবানির জন্য গরু কেনেন।

ক্রেতাদের আকৃষ্ট করতে খামারটির বড় দুটি গরুর নাম রাখা হয় 'পাঠান' ও 'জায়েদ খান'। আড়াই বছর বয়সের শাহীওয়াল জাতের ২০ মণ ওজনের পাঠানের দাম হাঁকা হয় ১০ লাখ টাকা। আর সিন্ধি জাতের ১৮ মণের জায়েদ খানের দাম হাঁকা হয় আট লাখ টাকা।

গরু দুটির এমন নামকরণের বিষয়ে আর কে এগ্রো ফার্মের ম্যানেজার সামাদ বলেন, আমরা আদর করে যে গরুটির নাম পাঠান রেখেছি, তখন পাঠান ছবি মুক্তি পেয়েছিল। গরুটির গঠন অনেকটা পাঠানের মতো। এছাড়া পাঠান বলে ডাক দিলে গরুটি সাড়া দেয়।

আর গরুর নাম জায়েদ খান রাখার বিষয়ে তিনি বলেন, যখন পাঠান ছবি মুক্তি পায় তখন জায়েদ খান ওই সিনেমা নিয়ে কথা বলে বেশ আলোচনায় আসেন। এই দুটি গরুকে যখন পাশাপাশি রাখা হতো তখন একটি আরেকটিকে গুঁতো দিতো। তাই চিন্তা করলাম, এই গরুর নাম জায়েদ খানই রেখে দিই। এটি এখন জায়েদ খান নামেই ফার্মে ব্যাপক পরিচিত।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()