সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

অতিথি পাখি শিকারের অপরাধে যুবকের জেল

খুলনার দাকোপ উপজেলায় ফাঁদ পেতে অতিথি পাখি শিকারের অপরাধে রায়হান বিশ্বাস (২৬) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পরিবেশ

খুলনার দাকোপ উপজেলায় ফাঁদ পেতে অতিথি পাখি শিকারের অপরাধে রায়হান বিশ্বাস (২৬) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিলডাংগা ইউনিয়নে বটবুনিয়া গ্রামের শহিদুল বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস কামিনিবাসিয়া পুলিশ ফাঁড়ির কাছে বিলের ভেতরে পাখি শিকারে যায়। এমন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন হোসেনের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় অতিথি পাখি (কালাতিতি) ও পাখি ধরার সরঞ্জামসহ রায়হানকে বিলের ভেতর থেকে হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আলমগীর হান্নান/এসজে/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()