সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মহাসড়কের বিভাজকে শীতকালীন সবজি চাষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বিভাজকে শীতকালীন সবজি চাষ করে চমক সৃষ্টি করেছেন স্থানীয় কৃষকেরা। উপজেলার প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে মহাসড়কের মাঝে গড়ে তোলা হয়েছে সবজি বাগান। চাষ করা হয়েছে শিম, লাউ, করলা, বেগুন, পেঁয়াজ, পেঁপে, মুলা, পালংশাক, লালশাক, লাউ, ধনেপাতা ও মরিচসহ বিভিন্ন জাতের সবজ

শাকসবজি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বিভাজকে শীতকালীন সবজি চাষ করে চমক সৃষ্টি করেছেন স্থানীয় কৃষকেরা। উপজেলার প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে মহাসড়কের মাঝে গড়ে তোলা হয়েছে সবজি বাগান। চাষ করা হয়েছে শিম, লাউ, করলা, বেগুন, পেঁয়াজ, পেঁপে, মুলা, পালংশাক, লালশাক, লাউ, ধনেপাতা ও মরিচসহ বিভিন্ন জাতের সবজি।

কৃষি বিভাগের সহযোগিতা ও বিনা মূল্যে বীজ পেয়ে স্থানীয়রা এ অভিনব চাষাবাদ শুরু করেন। মাটির উর্বরতা ভালো হওয়ায় চমৎকার ফলনে কৃষকদের আয়ও বেড়েছে। সাধারণ মানুষ পাচ্ছে তরতাজা শাক-সবজি। শুধু সবুজ সৌন্দর্যই নয়, সবজি বিক্রি করে আয়ও হচ্ছে। স্থানীয়দের বাড়তি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

সরেজমিনে জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কের মাঝে উপজেলার প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন জাতের সবজির সমারোহ। এলাকার বাসিন্দারা এসব সবজি চাষ করছেন। রং-বেরঙের এসব শাক-সবজি মহাসড়কের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

এলাকাবাসী ও পথচারীরা জানান, বিভাজকের ওপরের অংশ খালি থাকায় বিভিন্ন জাতের শাক-সবজির চাষ করছেন কিছু উৎসাহী মানুষ। এতে পরিবারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বাজারজাতকরণও হচ্ছে। আগে সড়কের পাশের আইল্যান্ড ময়লা-আবর্জনায় ভরে থাকতো। এখন রং-বেরঙের শাক-সবজির সমারোহ হয়ে উঠেছে। দেখতেও অনেক ভালো লাগছে।

উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃষক আমিরুল ইসলাম এখানে সবজি চাষ করেছেন। তিনি বলেন, 'ঢাকা-রংপুর মহাসড়কের রোড ডিভাইডারের বেশ কিছু জায়গা পরিত্যক্ত ছিল। এই স্থানে লাউশাক, পালংশাক, লালশাকসহ বিভিন্ন সবজি চাষ করেছি। কৃষি বিভাগের সহায়তায় সবজির ভালো ফলনোও হয়েছে। নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদের মাঝে বিতরণসহ বিক্রিও করছি।'

কৃষক শামীম মিয়া বলেন, 'সড়কের মাঝের জায়গাগুলো দীর্ঘদিন ধরে দেখছি পড়ে আছে। এখানে কিছুই লাগানো হয়নি। নোংরা হয়ে পড়েছিল। এগুলো পরিষ্কার করে এ বছর শিম, লাউ, করলা, বেগুন, মরিচসহ হরেক রকমের সবজি চাষ করে নিজেদের পরিবারের চাহিদা মিটিয়েছি। বিক্রি করেছি বাজারেও। প্রতিবেশীরাও খাচ্ছেন।'

গাড়িচালক মো. রাজু আহমেদ বলেন, 'আমি এই রাস্তায় ট্রাক চালাই। গোবিন্দগঞ্জের এই অংশে এলে মন ভালো হয়ে যায়। রাস্তার মাঝখানে সবুজের সমারোহ দেখতে ভালোই লাগে।'

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিলাস কুমার ভট্টাচার্য বলেন, 'মহাসড়কের বিভাজকের পরিত্যক্ত জায়গায় সবজি চাষে কৃষকের আগ্রহ দেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে পরামর্শ ও কৌশলগত সহায়তা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।'

আনোয়ার আল শামীম/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()