সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

মিরসরাইয়ের ১২০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবার ১২০০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি চাষ করা হয়েছে। মাঠে এখন সবুজের সমারোহ। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা।

শাকসবজি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবার ১২০০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি চাষ করা হয়েছে। মাঠে এখন সবুজের সমারোহ। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন কৃষি জমিতে ৬৬০ হেক্টর শিম, ৫০ হেক্টর জমিতে লাল শাক, ৬৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া, ৯০ হেক্টর জমিতে লাউ, পালং শাক, মুলা শাক, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, বরবটিসহ বিভিন্ন শীতকালীন সবজির চারা রোপণ করা হয়েছে। বেশি সবজি চাষ হয় দুর্গাপুর, খৈয়াছড়া ও ওয়াহেদপুর ইউনিয়নে।

সরেজমিনে জানা গেছে, রবি মৌসুমের শীতকালীন সবজি নিয়ে কৃষকদের বিভিন্ন কর্মব্যস্ততা দেখা গেছে। কেউ ক্ষেতে সবজি তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কেউ কীটনাশক স্প্রে করছেন। কেউবা জমির আগাছা পরিষ্কার করছেন। ওয়াহেদপুর, খৈয়াছড়া, আমবাড়িয়া, দুর্গাপুর, আজমনগরসহ বিভিন্ন এলাকার মাঠজুড়ে এখন মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপি, বরবটি, লাউ, মরিচ, টমেটো চাষ চলছে। সকাল-সন্ধ্যা সবজিতে পরিচর্যা করছেন। আবার অনেকেই আগাম সবজি মাঠ থেকে তুলে বাজারে নিয়ে যাচ্ছেন।

আজমনগর এলাকার কৃষক জানে আলম বলেন, 'এ বছর অন্যান্য সবজির পাশাপাশি ৪০ শতক জমিতে আগাম খিরা চাষ করেছি। আমার প্রায় ৩২ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত ৩৫ হাজার টাকার খিরা বিক্রি করেছি। আরও প্রায় ১ মাস বিক্রি করা যাবে। সব মিলিয়ে ৮০ হাজার টাকা বিক্রি করতে পারবো।'

আরও পড়ুনপেঁপে চাষে সফল অধ্যাপক মোস্তফা কামাল, বছরে আয় ১০ লাখ সোনারগাঁয়ে পেঁপে চাষে কৃষকের মুখে হাসি

ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের কৃষক সাহাব উদ্দিন বলেন, 'এবার লাউ আর লাল শাক চাষ করেছি। সেগুলো প্রায় বিক্রি শেষ হয়েছে। দামও ভালো পেয়েছি। কিছু জমিতে বরবটি চাষ করেছি। সেগুলোর মেরামত চলছে। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে ভালো ফলন হবে বলে আশা করছি।'

খৈয়াছড়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী মোহাম্মদ শাহাজান বলেন, 'আমার এরিয়ার প্রায় সব কৃষক আমন ধান চাষের পাশাপাশি শীতকালীন সবজি চাষ করেছেন। অনেকে আগাম খিরা চাষ করে বেশ লাভবান হচ্ছেন। এখানে প্রায় অর্ধশত কৃষক আগাম শীতকালীন সবজি চাষ করে থাকেন।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‌'উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ১২০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। কৃষকেরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত। কৃষি বিভাগের কর্মকর্তারা সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। এখনো এখানকার সবজি পুরোপুরি বাজারে আসেনি। আবহাওয়া অনুকূলে ও বাজার দর ভালো থাকলে শীতকালীন সবজি চাষে বেশ লাভবান হওয়া যাবে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()