সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

শীতের আগেই রাজধানীর বাজারে নেমেছে শীতের রঙ

ঢাকায় এখনো কুয়াশা নামেনি, বাতাসে শীতের আবাস পুরোপুরি পাওয়া যাচ্ছে না। তবুও কারওয়ান বাজারে ঢুকলেই মনে হয় শীত যেন নিঃশব্দে এসে গেছে সবজির ঝুড়িতে, কৃষকের ঘামে আর বিক্রেতার হাঁকডাকে। একেক ঝুড়ি ফুলকপি, বাঁধাকপি, শিম, দেশি টমেটো, মূলা, সরিষা শাক, জলপাই আর পানিফলে ভরে গেছে বাজারের প্রতিটি কোণ।

ঢাকায় এখনো কুয়াশা নামেনি, বাতাসে শীতের আবাস পুরোপুরি পাওয়া যাচ্ছে না। তবুও কারওয়ান বাজারে ঢুকলেই মনে হয় শীত যেন নিঃশব্দে এসে গেছে সবজির ঝুড়িতে, কৃষকের ঘামে আর বিক্রেতার হাঁকডাকে। একেক ঝুড়ি ফুলকপি, বাঁধাকপি, শিম, দেশি টমেটো, মূলা, সরিষা শাক, জলপাই আর পানিফলে ভরে গেছে বাজারের প্রতিটি কোণ।

শীতের সকাল মানেই গরম ভাতের সঙ্গে মচমচে বাঁধাকপি ভাজি বা সরিষা শাকের ঝাল স্বাদ। সেই সুবাস যেন আগেভাগেই এসে হাজির শহুরে জীবনে।

কারওয়ান বাজারে গেলে চোখে পড়বে সবজির রঙিন সমারোহ। একদিকে সাদা ফুলকপি, অন্যদিকে সবুজ শিমের ঢল। মূলার গায়ে জমে থাকা শিশিরবিন্দুর মতো পানি যেন জানান দিচ্ছে, শীতের প্রথম আহ্বানটা মাঠ থেকে এসে পৌঁছেছে শহরে।

মূলা ও বাঁধাকপি এখন কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায়, আর দেশি টমেটো কেজিপ্রতি ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা বলছেন, গরমের সবজির তুলনায় এখনকার বাজার অনেক রঙিন, অনেক বেশি আনন্দদায়ক।

বছরের এই সময়টায় শহুরে মানুষ যেন একটু অন্যরকম উচ্ছ্বাসে থাকে। গরমের ক্লান্তি, বর্ষার স্যাঁতস্যাঁতে ভাব-সব পেছনে ফেলে হালকা শীতের হাওয়ায় আসে রান্নাঘরের নতুন ছন্দ।

ঢাকায় এখন যে সব শীতের সবজি পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই এসেছে নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সাভার থেকে। ভোররাতে ট্রাকে করে এসব টাটকা সবজি আসে রাজধানীর পাইকারি বাজারে।

ঢাকার বাজারগুলোতে এখন যেন উৎসবের পরিবেশ। সবজির সঙ্গে এসেছে শীতের জলপাই আর পানিফল, যা একদিকে বাজারে বৈচিত্র্য আনছে, অন্যদিকে মানুষকে মনে করিয়ে দিচ্ছে ঋতু বদলাচ্ছে।

ছোট ছোট ঝুড়িতে সাজানো সরিষা শাকের গা থেকে এখনো বেরোচ্ছে মাঠের ঘ্রাণ। সেই ঘ্রাণে মিশে আছে কৃষকের পরিশ্রম আর শহুরে জীবনের আনন্দ।

শীত এখনো পুরোপুরি নামেনি ঢাকায়, কিন্তু কারওয়ান বাজারের সবজি বলছে ঋতুর আগমন আর বেশিদিন বাকি নেই। শহরের রাস্তায় ঠান্ডা হাওয়ার আগে বাজারের ঝুড়িতেই এসে পড়েছে শীতের বার্তা। ফুলকপির সাদা রঙ, সরিষা শাকের গাঢ় সবুজ আর টমেটোর লালচে হাসি সব মিলিয়ে ঢাকাবাসীর জীবনেও ধীরে ধীরে নামছে এক শান্ত, তৃপ্তির ঋতু শীতের ঋতু।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

উল্লাপাড়ায় আগাম খিরা উঠতে শুরু, আড়তে মণ ১,২০০ থেকে ১,২৫০ টাকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩৬০ হেক্টরের লক্ষ্যমাত্রার মধ্যে ২২৫ হেক্টরে খিরা বোনা হয়েছে; চরবদ্ধনগাছা ও চাকশা আড়তে আগাম খিরা চড়া দামে বিকোচ্ছে।

কৃষি সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

টক দই আর কাজু-আমন্ডের ঝোলে পটল মহারানী: সহজ নিরামিষ রেসিপি

ভেজে নেওয়া পটল টক দই, কাজু-আমন্ড বাটা, মৌরি ও কাশ্মীরি মরিচের ঝোলে রেঁধে শেষে ঘি আর গরম মসলা; ভাত, রুটি বা পরোটার সঙ্গে খাওয়া যায়।

জাগো নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ছাদকৃষি

শীতের ছাদবাগান: কোন সবজি ও ফুল লাগাবেন, কেমন হবে টব আর মাটি

শীতের ছাদবাগানের প্রস্তুতি এখনই; ১২-১৫ ইঞ্চির টবে সবজি, ফুলের জন্য দোআঁশ মাটি, কম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ, আর দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ।

এই সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)