শীতের মৃদু হাওয়া আর ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে যদি থাকে আস্ত রসুন মাখোমাখো হাঁসের মাংস ভুনা। এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। বাঙালি হেঁশেলে হাঁসের মাংস শুধু একটি পদ নয়, এটি শীতের আমেজ আর ঐতিহ্যবাহী উৎসবের এক অপরিহার্য অংশ। আর হাঁসের মাংস যদি হয় দেশি কায়দায় মাখো মাখো ঝোলে রান্না করা, তবে তার স্বাদ হয় অতুলনীয়।
উপকরণ
প্রস্তুত প্রণালি
প্রথমে হাঁস পরিষ্কার করে ধুয়ে টুকরা করে কেটে নিন। হাঁসের মাংসে নিজস্ব একটি উগ্র গন্ধ থাকতে পারে। তাই রান্নার আগে মাংস ভালোভাবে ধুয়ে গরম পানিতে সামান্য হলুদ ও ভিনেগার দিয়ে ভাপিয়ে নিতে পারেন। ভিনেগার বা লেবুর রস দিয়ে মেখে ১০ মিনিট রাখুন। এরপর আবার ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। তেল গরম হলে তেজপাতা এলাচ, দারুচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে সব বাটা মসলা ও সব গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে নিন। এবার অল্প পানি দিয়ে মাঝারি আঁচে মাংস ভালোভাবে আবার কষিয়ে নিন। এই সময় কয়েকটা আস্ত রসুন দিয়ে দিন।
মাংস অর্ধেক হয়ে গেলে এতে নারকেল দুধ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। মাংসের ঝোল গাঢ় হয়ে তেল ওপরে উঠে এলে তাতে ভাজা জিরা গুঁড়া ও গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে নিন। বাকি বেরেস্তা ওপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
ছুটির দিনে কিংবা অতিথি আপ্যায়নে ধোঁয়া ওঠা গরম ভাত, পোলাও বা চিতই পিঠার সঙ্গে এই স্পেশাল হাঁসের মাংস ভুনা জমিয়ে দিতে পারে আপনার রাতের আহার। আজই আপনার হেঁশেলে রাঁধুন এই সুস্বাদু পদটি আর পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন শীতের প্রথম স্বাদ!


মন্তব্য
(০)