সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

সকালের নাশতায় কোন কোন খাবার এড়িয়ে যাবেন?

সকালের নাশতায় অনেকেই যা ইচ্ছে তাই খাবার খেয়ে ফেলেন। তবে কোনো কিছু না ভেবেই খাবার খেয়ে নেওয়া স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। বিশেষজ্ঞদের মতে, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে নাশতাকে বিবেচনা করা হয়। কারণ সারারাত ঘুমানোর পর সকালে আমাদের শরীরের পুষ্টির প্রয়োজন হয়। আর তা সরবরাহ করতে পারে পুষ্টিকর খ

ফসল

সকালের নাশতায় অনেকেই যা ইচ্ছে তাই খাবার খেয়ে ফেলেন। তবে কোনো কিছু না ভেবেই খাবার খেয়ে নেওয়া স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। বিশেষজ্ঞদের মতে, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে নাশতাকে বিবেচনা করা হয়। কারণ সারারাত ঘুমানোর পর সকালে আমাদের শরীরের পুষ্টির প্রয়োজন হয়। আর তা সরবরাহ করতে পারে পুষ্টিকর খাবার।

বর্তমানে অনেক চিকিৎসকই সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিও ও পোস্টের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যের পরামর্শ দিয়ে চলেছেন। বলিউডের বিখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ড. শ্রীরাম নেনেও সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। তিনিও বিভিন্ন সময় তার সামাজিক মাধমে স্বাস্থ্য সম্পর্কিত টিপস শেয়ার করেন।

সম্প্রতি তিনি একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, সকালের নাশতায় কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত। তার মতে, সকালের নাশতায় সাদা রুটি, মিষ্টি দই, ফলের রস, প্রক্রিয়াজাত মাংস ও চিনিযুক্ত খাবার একেবারেই খাওয়া উচিত নয়।

এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানান, স্প্রাউট, দুগ্ধজাত পণ্য, ফল ও শাকসবজি সকালে অন্তর্ভুক্ত করা উচিত। সকালের ব্রেকফাস্টে এই জিনিস খাওয়া ক্ষতিকর কেন জানেন?

রিপোর্ট অনুসারে, সাদা রুটি নিম্নমানের কার্বোহাইড্রেট দিয়ে প্রক্রিয়াজাত করা হয়। যা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় খুব বেশি সাদা রুটি খেলে স্থূলতা, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।

দইয়ে উপস্থিত প্রাকৃতিক চিনি স্বাস্থ্যকর, তবে স্বাদযুক্ত দইয়ে যুক্ত চিনি থাকে। তাই সকালের নাশতায় মিষ্টি দই খাওয়া এড়িয়ে চলা উচিত। কারণ এটি ওজন বাড়াতে, টাইপ ২ ডায়াবেটিস ও কিছু ধরণের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

ফলের জুস বা রস তৈরির সময় এতে উপস্থিত অনেক পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। জুস পান করলে বিনামূল্যে চিনিও আপনার শরীরে প্রবেশ করে। যা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। ফলের রস পান করলে ওজন বাড়তে পারে।

সকালের ব্রেকফাস্টে প্রক্রিয়াজাত মাংস খাওয়া এড়িয়ে চলা উচিত। কারণ সকালের ব্রেকফাস্টে প্রক্রিয়াজাত মাংস খেলে পাকস্থলী ও কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। প্রক্রিয়াজাত মাংসের কারণে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকিও বাড়তে পারে।

সূত্র: বোল্ডস্কাই

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()