সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৬%বাতাস কিমি/ঘ

পরীযায়ী পাখিরা যেখানে আত্মীয়র মতো

প্রতিবছরের মতো এবারও জেঁকে বসেছে শীত। ঝাঁকে ঝাঁকে এসেছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। তাদের কলকাকলিতে ভরে উঠেছে মৌলভীবাজারের হাওর, বাঁওড়, বিল, লেকসহ অসংখ্য জলাশয়।

পরিবেশ

প্রতিবছরের মতো এবারও জেঁকে বসেছে শীত। ঝাঁকে ঝাঁকে এসেছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। তাদের কলকাকলিতে ভরে উঠেছে মৌলভীবাজারের হাওর, বাঁওড়, বিল, লেকসহ অসংখ্য জলাশয়।

জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামের ঐতিহাসিক শের-শাহর দীঘি মুখরিত হয়ে উঠেছে হাজার হাজার পরিযায়ী পাখির আগমনে। ওরা শীতে আসে আবার গরমে চলে যায়। তাই আদর করে এদের বলা হয় অতিথি পাখি।

এ দীঘিতে তিন বছর ধরে পরিযায়ী পাখিরা আসে। ব্যক্তি মালিকানাধীন দীঘির মালিক ও এলাকাবাসী পাখিগুলোর সঙ্গে আত্মীয়র মতোই আচরণ করেন। তারা পরিযায়ী পাখির ক্ষতি হোক এমন কোনো কাজ করেন না।

পাখিরাও যেন তাদের আতিথেয়তা বোঝে। মাঝে মাঝে নিষ্ঠুর শিকারিরা এলে এলাকাবাসী সম্মিলিতভাবে বাধা দেন। পথচারীরাও চলাচলের সময় অতিথি পাখির ওড়াউড়ি আর দীঘির জলে ডুব দেয়া দৃশ্য উপভোগ করেন। ছবি তোলেন, কেউ আবার ভিডিও ধারণ করেন।

একটু উষ্ণতার জন্য পাখিগুলো সুদুর সাইবেরিয়া ও মধ্যএশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসে। এদের মধ্যে রয়েছে বালিহাঁস, কালিম, বাটুল, চখাচখি, শামুকখোলসহ আরো নাম না জানা অনেক পাখি।

দীঘির পাশের বাড়ির আব্দুল গনির ছেলে তুহিন বলেন, তিন বছর ধরে শীত এলেই পরিযায়ী পাখি আসে। আমরা পাখিদের সঙ্গে আত্মীয়র মতো আচরণ করি। এজন্য তারা প্রতি বছর আসে। আমাদের খুব আনন্দ লাগে। মানুষ আনন্দ পায়। করতল গ্রামের ফজলু মিয়া বলেন, প্রতি বছর পাখি আসে। আমরা আনন্দ পাই। পাখিগুলো আমাদের কোনো ক্ষতি করে না। পোকা মাকড় আর দীঘির ছোট মাছ খায়। এলাকার সবাই নজর রাখেন যাতে কেউ শিকার করতে না পারে।

তিনি বলেন, মানুষের বেশি সমাগম হলে তারা চলে যায়। আবার তিন চার দিন পর চলে আসে। তাই আমরাও বেশি ছবি তুলতে বাধা দিই। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, আমি দেখেছি প্রচুর পরিযায়ী পাখি আসছে। দেখতে ভালো লাগে। শিকারির উৎপাত থাকলে আমরা ব্যবস্থা নেব।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

তিন নিওনিকোটিনয়েড কীটনাশক আকাশ থেকে ছিটানো নিষিদ্ধ করতে কৃষি মন্ত্রণালয়কে ১৮০ দিন দিল ব্রাজিলের আদালত

ইমিডাক্লোপ্রিড, ক্লোথিয়ানিডিন ও থায়ামেথক্সামের ইবামা পুনর্মূল্যায়ন বছরের পর বছর কার্যকর না হওয়ায় টিআরএফ৩ প্যানেল 'প্রশাসনিক নিষ্ক্রিয়তা' দেখেছে; ফিপ্রোনিলের পর্যালোচনা শেষ করতে ইবামার হাতে ৩৬০ দিন।

AgroPages২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

গারো পাহাড়ের সামাজিক বনায়নে ২৫ হাজার আকাশমণি উধাও, ২৫ অংশীদারের ৪০ লাখ টাকার ক্ষতি

শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জের দাওধারা-কাটাবাড়ি মৌজায় ২০১৭-১৮ সালে সৃজিত বাগানের প্রায় সব গাছ কেটে নেওয়া হয়েছে; অংশীদারেরা বলছেন বন বিভাগ চাইলে ঠেকানো যেত, রেঞ্জ কর্মকর্তা অবগত নন বলছেন, আর বিভাগীয় বন কর্মকর্তা তদন্ত কমিটির কথা জানিয়েছেন।

কৃষি সময়২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

খরায় ৫ লাখ টন খড়ের ঘাটতি: ভার্জিনিয়ায় জরুরি অবস্থা, আগেভাগেই শীতের খড় খাওয়াতে বাধ্য খামারিরা

গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গারের নির্বাহী আদেশ ২১-এ ১ অক্টোবর থেকে খড় পরিবহনে অতিরিক্ত-প্রস্থ ছাড়, জরুরি তহবিল ও মূল্য-কারসাজি প্রতিরোধ চালু; এক্সটেনশনের হিসাবে অঙ্গরাজ্যে খড়ের ফলন ৩৫ শতাংশ কম।

Morning Ag Clips২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()