সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

হিমোগ্লোবিন কমে গেলে কী হয়?

হিমোগ্লোবিনের মাত্রা সঠিক পরিমাণ না থাকলে শরীরে গুরুতর প্রভাব পড়ে। হিমোগ্লোবিন মূলত পুরো শরীরে অক্সিজেনের সঠিকভাবে সঞ্চালনে সহায়তা করে। তাই হিমোগ্লোবিন কমে গেলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তবে কোন কোন লক্ষণে বুঝবেন আপনি হিমোগ্লোবিনের সমস্যায় ভুগছেন-

ফসল

হিমোগ্লোবিনের মাত্রা সঠিক পরিমাণ না থাকলে শরীরে গুরুতর প্রভাব পড়ে। হিমোগ্লোবিন মূলত পুরো শরীরে অক্সিজেনের সঠিকভাবে সঞ্চালনে সহায়তা করে। তাই হিমোগ্লোবিন কমে গেলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তবে কোন কোন লক্ষণে বুঝবেন আপনি হিমোগ্লোবিনের সমস্যায় ভুগছেন-

১. অত্যন্ত ক্লান্তি লাগতে পারে। অল্প পরিশ্রমেই শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে।

২. বুকে ব্যথা হয়। শ্বাস নিতে কষ্ট হতে পারে। এছাড়া হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যেতে পারে।

৩. মাথাব্যথা, ঝিম ধরা ও ত-পা ঠান্ডা হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে।

৪. নখ ভঙ্গুর হয়ে যায়, জিভে জ্বালা করে ও ত্বক ফ্যাকাশে হতে পারে।

এসব লক্ষণে বুঝতে হবে হিমোগ্লোবিনে ঘাটতি হয়েছে। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ওষুধের পাশাপাশি কিছু ফল ও সবজি আছে যা খেলে এমনিতেই আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে।

১. বেরি অর্থাৎ জামজাতীয় ফলে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি। হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এই ফল।

২. বেদানার মধ্যে আছে ভরপুর আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার। এই তিন উপকরণই হিমোগ্লোবিনের মাত্রা ঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে।

৩. সাইট্রাস ফ্রুটস অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ ফল হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। ভিটামিন সি এর মাধ্যমে মানবদেহে আয়রন শোষণের পরিমাণ বাড়ে।

৪. সবুজ রঙের ফুলকপি বা ব্রকোলিরও আছে অনেক গুণ। এর মধ্যে আয়রন, ফোলেট ও ভিটামিন সি আছে যেগুলো হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখে।

৫. বিটরুট খেলে হিমোগ্লোবিনের মাত্রা ভালো থাকে। আয়রন, ফোলিক অ্যাসিড, পটাশিয়াম ও ফাইবার থাকে বিটরুটের মধ্যে। এগুলো হিমোগ্লোবিন সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে।

সূত্র: এবিপি লাইভ

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()