সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

বাংলাদেশের ইলিশ পাঠানোর ঘোষণায় পশ্চিমবঙ্গে খুশির জোয়ার

সব হতাশা দূর করে দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গে বাঙালির পাতে পৌঁছাতে চলেছে পদ্মার রুপালি ইলিশ। কারণ, দীর্ঘদিন 'না, না' বলার পরে অবশেষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

মৎস্য

সব হতাশা দূর করে দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গে বাঙালির পাতে পৌঁছাতে চলেছে পদ্মার রুপালি ইলিশ। কারণ, দীর্ঘদিন 'না, না' বলার পরে অবশেষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

এবারের দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ অথবা ২৭ সেপ্টেম্বর থেকেই পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষেরা।

আরও পড়ুন>>

ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জাগো নিউজকে বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলাম, পূজা উপলক্ষে আমাদের যেন ইলিশ মাছ দেয়। কিন্তু আমরা অনেক হতাশাজনক খবর পাচ্ছিলাম হয়তো এ বছর পশ্চিমবঙ্গে ইলিশ আসবে না।

তিনি বলেন, শনিবার অবশেষে সুখবর পেলাম, বাংলাদেশ সরকার তিন হাজার মেট্রিক টন ইলিশ দেবে। বাংলাদেশ সরকার যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকা আমাদেরও পাঠিয়েছে। সব ঠিকঠাক থাকলে ২৬ সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ মাছ আসা শুরু করবে।

কতদিন ধরে ইলিশ আসবে সে প্রসঙ্গে আনোয়ার মাকসুদ বলেন, এ বিষয়ে কিছু জানানো হয়নি। ২২ অক্টোবর থেকে সাধারণত বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ থাকে। কিন্তু এবার অনেক দেরি করে ফেলেছি। বাংলাদেশ সরকার কতদিনে এই তিন হাজার টন মাছ দেবে, সে বিষয়ে এখনো কিছু জানি না।

বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে আসার পর দাম কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সর্বোচ্চ চেষ্টা করেও এখন পর্যন্ত ইলিশের দাম হাজার রুপির মধ্যে আনতে পারিনি। আশা করি, পূজার সময় এক কেজি ওজনের ইলিশের দাম পাইকারি বাজারে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ রুপি থাকবে।

পূজার মৌসুমে বাংলাদেশ থেকে ইলিশ আসায় এপার বাংলার মানুষ যারপরনাই খুশি। এই বিষয়ে হাওড়া ফিস মার্কেটের একজন কর্মচারী শেখ মাহমুদ বলেন, বাংলাদেশ থেকে ইলিশ আসায় আমরা খুব খুশি। কলকাতার বাজারে এমনিতেই ইলিশ কম, তার ওপর দাম থাকে বেশি। বাংলাদেশের ইলিশ আসলে দামটা একটু কমবে। স্বভাবতই এপার বাংলার মানুষ পদ্মার ইলিশ আসার খবরে খুশি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()