সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯১%বাতাস ৫ কিমি/ঘ

গরুর চোখে ‘ভার্চ্যুয়াল চশমা’

প্রযুক্তি পণ্য ভিআর হেডসেট বা ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট। এ প্রযুক্তি হলো কম্পিউটারনিয়ন্ত্রিত এমন একটি ব্যবস্থা, যেখানে মডেলিং ও অনুকরণবিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম ত্

প্রযুক্তি পণ্য ভিআর হেডসেট বা ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট। এ প্রযুক্তি হলো কম্পিউটারনিয়ন্ত্রিত এমন একটি ব্যবস্থা, যেখানে মডেলিং ও অনুকরণবিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। ভার্চ্যুয়াল রিয়েলিটির এ পরিবেশ হুবহু বাস্তব পৃথিবীর মতো হতে পারে।

এ প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে গরুর ক্ষেত্রে। গরুর উদ্বেগ দূর করা এবং মানসিক অবস্থার উন্নতির জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে গাভির দুধ দেওয়ার পরিমাণ বাড়ে। রাশিয়ায় গরুতে এ ভিআর ব্যবহার করে গরুকে দেখা গেছে, একটি উষ্ণ চারণভূমিতে ঘুরে বেড়াচ্ছে গরুটি। ফলে গরুর উদ্বেগ দূর হচ্ছে এবং মানসিক অবস্থার উন্নতি হচ্ছে।

রাশিয়ার কৃষি মন্ত্রণালয় এ প্রকল্প গ্রহণ করেছে। রাজধানী মস্কোর কাছাকাছি একটি বড় ডেইরি ফার্মে এ পাইলট প্রকল্পের কাজ চলছে। গবেষকেরা বলছেন, সুখী গরু বেশি দুধ দেয়। আর মন্ত্রণালয়টি বলেছে, একটি শান্ত পরিবেশে গাভিগুলোর দুধ দেওয়ার পরিমাণ যেমন বাড়ে, তেমনি দুধের গুণগত মানও উন্নত হয়।

ধারণা করা হচ্ছে, গবেষণা করে গরুর জন্য ভিআর তৈরি করা বিশ্বে এটাই প্রথম। রাশিয়ার রাসমোলোকো ফার্ম দেশটির কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ওই গবেষণায় যুক্ত রয়েছে। তারা বিবৃতিতে বলেছে, ভিআর ব্যবহার করার মধ্য দিয়ে কম্পিউটারনিয়ন্ত্রিত গ্রীষ্মকালীন গোচারণভূমি তৈরি করা হয়েছে। গবেষকেরা বলছেন, এতে লাল বর্ণচ্ছটা ব্যবহার করা হচ্ছে। কারণ, বর্ণচ্ছটার মধ্য থেকে সবুজ কিংবা নীল রঙের থেকে গরু লাল রং বেশি পছন্দ করে।

প্রথম আলোসূত্র

বিশ্ব

সম্পর্কিত খবর

ইসলাম

মালয়েশিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজে প্রথম বাংলাদেশের হিরা

কুয়ালালামপুরে ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর এহতিশামুল হক হিরা।

ইত্তেফাক১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
বিশ্ব

গন্ডারের ‘রক্ষী’ রেড-বিল্ড অক্সপেকার: এক ছবিতে দুই প্রাণীর বন্ধুত্ব

‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’-এর ১০০ বাছাই ছবির একটি, দক্ষিণ আফ্রিকার আর্নেস্ট পোর্টারের ‘মিউচুয়াল ফ্রেন্ডস’; গন্ডার, জিরাফ, জেব্রার শরীরের পরজীবী খেয়ে বাঁচে এই পাখি, বিপদ দেখলে ডেকে সতর্কও করে।

প্রথম আলো১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

জলবায়ু সংকট মনেরও সংকট: সন্তানের ভবিষ্যৎ নিয়ে এক অধ্যাপক-অভিভাবকের ভাবনা

ভারতের টেরি স্কুল অব অ্যাডভান্সড স্টাডিজের অধ্যাপক শ্রুতি শর্মা এক কলামে লিখেছেন, জলবায়ু পরিবর্তন মানুষের ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা কেড়ে নিচ্ছে, এর মানসিক বোঝা সবচেয়ে বেশি পড়ছে কম সামর্থ্যের মানুষের ওপর, আর জলবায়ু পরিকল্পনায় মনের সহনশীলতাকেও জায়গা দিতে হবে।

ডাউন টু আর্থ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)