সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

মাঠে নষ্ট হচ্ছে সবজি, বিপাকে চাষি

একদিকে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন অন্যদিকে টানা কারফিউর মধ্যে মাঠের সবজি নিয়ে চরম বিপাকে মেহেরপুরের কৃষকরা। বাইরের জেলা থেকে আসছেন না কোনো ক্রেতা। এতে মাঠের ফসল মাঠেই নষ্ট হচ্ছে। দাম নেমে এসেছে অর্ধেকে।

শাকসবজি

একদিকে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন অন্যদিকে টানা কারফিউর মধ্যে মাঠের সবজি নিয়ে চরম বিপাকে মেহেরপুরের কৃষকরা। বাইরের জেলা থেকে আসছেন না কোনো ক্রেতা। এতে মাঠের ফসল মাঠেই নষ্ট হচ্ছে। দাম নেমে এসেছে অর্ধেকে।

কৃষকরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে তারা।

মেহেরপুর সদর উপজেলার ক্ষেতজুড়ে লাউ, চিচিঙ্গা, কুমড়ার জালি, বরবটি, পটল ও পেঁপের আবাদ। এসব ফসল এখন তোলার সময়। অথচ ভরা মৌসুমে জেলায় কোনো ক্রেতা নেই। শিক্ষার্থীদের বৈষ্যমবিরোধী আন্দোলন ও কারফিউর কারণে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট থেকে আসছে না কোনো ব্যবসায়ী। ফলে কৃষকদের এখন একমাত্র ভরসা স্থানীয় বাজার। সেখানেও চাহিদার তুলনায় আমদানি বেশি। ফলে দাম পাচ্ছেন না সবজির। ক্ষেতেই নষ্ট হচ্ছে ফসল। এতে উৎপাদন খরচ ওঠাতো দূরের কথা, বড় ধরনের লোকসানের শঙ্কায় চাষিরা।

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, এক বিঘা লাউ এবং ১০ কাঠা জমিতে বরবটির চাষ করেছি। ছাত্র আন্দোলনের আগে বরবটি প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করেছি। বর্তমানে ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। লাউ আগে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা করে বিক্রি করেছি। বর্তমানে ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। কারণ হিসেবে তিনি ছাত্র আন্দোলন ও কারফিউকে দায়ী করেন। এখন বাইরের জেলা থেকে কোনো ক্রেতা জেলায় আসছে না।

কৃষক সাইফুল ইসলাম জানান, এ বছর এক বিঘা জমিতে চিচিঙ্গা আবাদ করেছি। চিচিঙ্গার ফলন ভালো হয়েছে। কারফিউর আগে চিচিঙ্গা ৩০ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি করেছি। বর্তমানে সেই চিচিঙ্গা ১০ থেকে ১২ টাকা কেজি বিক্রি হচ্ছে। তারপরও ক্রেতা পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে চিচিঙ্গা চাষ করে লোকসানে পড়তে হবে।

ব্যবসায়ী আব্দুস সালাম জানান, আন্দোলন ও কারফিউর কারণে ট্রাকভর্তি সবজি ঢাকায় পৌঁছাতে পারছে না। পরিবহন মালিকরাও দিতে চাচ্ছেন না ট্রাক। এ কারণেই কৃষকদের এমন অবস্থা।

তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদারের দাবি, প্রশাসনের সহায়তায় এখানকার উৎপাদিত সবজি জেলার চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানোর চেষ্টা চলছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()
মাঠে নষ্ট হচ্ছে সবজি, বিপাকে চাষি | দা এগ্রো নিউজ