সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

কৃষকের তিন বিঘা জমির পেঁপে গাছ নষ্ট করে দিলো দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকূপার ঝাউদিয়া গ্রামে হাফিজ উদ্দিন (৪০) নামের এক কৃষকের তিন বিঘা জমির পেঁপে গাছ বিষ দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

পরিবেশ

ঝিনাইদহের শৈলকূপার ঝাউদিয়া গ্রামে হাফিজ উদ্দিন (৪০) নামের এক কৃষকের তিন বিঘা জমির পেঁপে গাছ বিষ দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২১ জুলাই) সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান সবগুলো পেঁপে গাছ মারা যাচ্ছে। ভুক্তভোগী কৃষক হাফিজ উদ্দিন শৈলকূপা পৌর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর তিন বিঘা জমিতে পেঁপে চাষ করেন হাফিজ উদ্দিন। গাছগুলোতে পেঁপে ধরা শুরু হয়েছিল। তবে রাতের আঁধারে কে বা কারা বিষ দিয়ে সব গাছ নষ্ট করে দিয়েছে। সবগুলো গাছ এখন মরে যাচ্ছে। এরই মধ্যে ৮০০ পেঁপে গাছ মরে গেছে। বাগানে মোট দেড় হাজার পেঁপে গাছ ছিল।

ভুক্তভোগী কৃষক হাফিজ উদ্দিন বলেন, ‌প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে পেঁপে বাগানটি গড়ে তুলেছিলাম। গাছগুলোতে পেঁপে ধরা শুরু হয়েছিল। আজ সকালে জমিতে এসে দেখি সবগুলো গাছ মরে যাচ্ছে।

এ বিষয়ে শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, গ্লাইফোসেট নামের তরল বিষে এ ধরনের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে সার্বিক পরামর্শ দেওয়া হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ফসলের সঙ্গে এমন শত্রুতা চরম অমানবিক। ভুক্তভোগীকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাহান নবীন/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()