সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৬%বাতাস ১১ কিমি/ঘ

কৃষকের ৮ শতাধিক আমগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গভীর রাতে সেলিম রেজা (২৯) নামে এক কৃষকের ৮ শতাধিক আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গভীর রাতে সেলিম রেজা (২৯) নামে এক কৃষকের ৮ শতাধিক আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পরে শনিবার সকালে শিবগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক। তবে অভিযোগে কারও নাম উল্লেখ করেননি তিনি।

জানা যায়, গত দুই বছর আগে এনজিও থেকে নেওয়া ঋণের টাকায় ৯ বিঘা জমি লিজ নিয়ে কাটিমন, বারি-৪ ও আম্রপালিসহ বিভিন্ন জাতের ১৭০০ আমগাছ লাগিয়েছিলেন রানিহাটি ইউনিয়নের কৃষক সেলিম রেজা। গাছগুলোতে মুকুলও এসেছিল। কিন্তু গভীর রাতে ৮ শতাধিক গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

সেলিম রেজা বলেন, অনেক কষ্টে ঋণ নিয়ে এ আম বাগান তৈরি করেছি। আমার আশা পূরণ হলো না। কে বা কারা গাছগুলো গভীর রাতে কেটে ফেলেছে। আমি এই অপকর্মের বিচার চাই। এখন পর্যন্ত প্রায় ৮-১০ লাখ টাকা ঋণ হয়েছে এই আম বাগানের জন্য। এসব টাকা আমি কীভাবে দিব?

স্থানীয় বাসিন্দা আলি হাসান বলেন, গাছগুলো কেটে ফেলায় এখন কীভাবে কী করবে বুঝে উঠতে পারছেনা সেলিম। যে এসব গাছ কেটেছে তার শাস্তি হওয়া দরকার।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মফিজ উদ্দিন বলেন, ঘটনাটি রাতের অন্ধকারে হওয়ায় সুনির্দিষ্ট করে কাউকে অভিযুক্ত করা যাচ্ছে না। থানায় অভিযোগ হয়েছে অপরাধীকে খুঁজে বের করা হবে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

ডিমলায় বাড়ছে মাল্টা বাগান, ৬৫ শতাংশ জমিতে বছরে চার লাখ টাকা আয় নুর আলমের

নীলফামারীর ডিমলায় প্রচলিত ফসলে লাভ কমায় কৃষকেরা মাল্টায় ঝুঁকছেন। সুন্দরখাতার নুর আলম ৬৫ শতাংশ জমিতে বারি-১ মাল্টা চাষ করে বছরে প্রায় চার লাখ টাকা আয় করছেন।

কৃষি সময়৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

যুদ্ধ আর মার্কিন ফসল কমায় ভারতে পেস্তার দাম প্রায় দ্বিগুণ

ভারতের উৎসবের উপহার বাক্সে পেস্তার বদলে আসছে বীজ ও বেরি; কাঠবাদামের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ, আর বাদাম ও শুকনো ফলের দাম ২৫-৪০ শতাংশ।

ইকোনমিক টাইমস৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

জলে ডোবা ধানখেতে পানিফল চাষে লাভ দেখছেন তমলুকের চাষিরা

নিম্নচাপ আর অতিবৃষ্টিতে জমিতে জল জমে ধান পচে যাওয়ায় পশ্চিমবঙ্গের তমলুক ব্লকের চাষিরা পানিফল চাষে ঝুঁকেছেন; প্রতি কাঠায় এক থেকে দেড় কুইন্টাল ফলন, কেজি ৪০ থেকে ৫০ টাকা।

এই সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)